কেমন আয় করছে বরুণ-জাহ্নবীর সিনেমা

বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর অভিনীত রোমান্টিক-কমেডি গল্পের ‘সানি সংস্কারী কি তুলসি কুমারি’ ছবিটি মুক্তি পেয়েছে। বহুল আলোচিত সিনেমাটি বক্স অফিসে মোটামুটি সাড়া পাচ্ছে। তবে গত সোমবার আয় ৪২ শতাংশ কমে ৩.১৫ কোটি রুপি ঘরে তুলেছে।

শুক্রবারের তুলনায় আয় কমলেও ছবিটি ভালো আয় ধরে রেখেছে। প্রথম পাঁচ দিনে ছবির মোট আয় দাঁড়িয়েছে ৩৩.৯০ কোটি রুপি।

ছবিটি প্রথম সপ্তাহে অনুরূপ আয় ধরে রাখলে ভারতজুড়ে আভ্যন্তরীন মোট আয় আনুমানিক ৪০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। তবে এর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে ‘কান্তারা: অধ্যায় ১’। এই ছবিটি খুব ভালো ব্যবসা করছে। দর্শকের আকর্ষণ এই সিনেমাকে কেন্দ্র করেই। তাই বরুণ-জাহ্নবী জুটিকে বেশ চ্যালেঞ্জ নিয়েই এগুতে হবে।

তাদের ‘সানি সংস্কারী কি তুলসি কুমারি’ ছবিটি বক্স অফিসে প্রথমদিন আয় করেছিল ৯.২৫ কোটি রুপি। এরপর দ্বিতীয় দিন ৫.৫০ কোটি, তৃতীয় দিন ৭.৫০ কোটি, চতুর্থ দিন ৮.০০ কোটি এবং পঞ্চম দিন ৩.১৫ কোটি রুপি যোগ করতে পেরেছে।

শশাঙ্ক খৈতান পরিচালিত এই সিনেমায় বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন সান্যা মালহোত্রা, রোহিত সরাফ, মানীশ পল, অক্ষয় ওবেরয় ও অভিনব শর্মা।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর