ম্যানইউর সঙ্গে ড্র করে আর্সেনালের শিরোপা স্বপ্ন লাইফসাপোর্টে

ধীরে ধীরে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের স্বপ্ন থেকে দুরে সরে যাচ্ছে আর্সেনাল। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান তৈরি হয়েছে ১৫ পয়েন্টের। রোববার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করার ফলে বলা যায় গানারদের শিরোপাস্বপ্ন এখন লাইফসাপোর্টে পৌঁছে গেছে।

তাও হারতে হারতে বেঁচে গেছে আর্সেনাল। ৭৪তম মিনিটে ডেকলান রাইসের অসাধারণ এক গোলে কোনোমতে ১টি পয়েন্ট নিশ্চিত করতে পেরেছে প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থাকা দলটি।

২৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে লিভারপুল। এক ম্যাচ কম খেলে, ২৮ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৫৫। লিভারপুলের সঙ্গে ব্যবধান তাদের এখন ১৫ পয়েন্টের। ডুবতে থাকা ম্যানইউ যেন কোনোমতে খড়কুটো ধরে বেঁচে আছে। ২৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দলটি এখন অবস্থান করছে ১৪তম স্থানে।

ম্যাচের স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে অবশ্য ম্যাচের প্রথমার্ধ বলতে গেলে এককভাবেই খেলেছে আর্সেনাল। কয়েকদিন আগেই তো চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ডাচ ক্লাব পিএসভিকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আর্সেনাল।

সেই জয়ের সুখস্মৃতিতেই সম্ভবত ম্যানইউর বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলতে শুরু করেছিলো আর্সেনাল ফুটবলাররা। কিন্তু প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করেছিলো মাত্র কয়েকটা। যেগুলোর কোনোটাই কাজে লাগেনি।

উল্পো প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে, ইনজুরি সময়ে (৪৫+২ মিনিট) গোলের তালা খোলেন ব্রুনো ফার্নান্দেজ। দুর্দান্ত একটি ফ্রি-কিক নিয়েছিলেন ফার্নান্দেজ। যা আর্সেনালের ফুটবলারদের তৈরি করা ওয়ালের ওপর দিয়ে গিয়ে জালে আশ্রয় নেয়। গোলরক্ষক ডেভিড রায়া হাত লাগিয়ে চেষ্টা করেছিলেন। কিন্তু বল থামাতে পারেননি। গত ১ ডিসেম্বরের পর থেকে এই প্রথম ম্যাচের প্রথমার্ধে লিড নিলো ম্যানইউ।

ম্যাচের দ্বিতীয়ার্ধ আরও উপভোগ্য হয়ে উঠেছিলো। বিশেষ করে দুই দলই খুব কাছ থেকে বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ মিস করেছিলো। ৭৪তম মিনিটে এসে ডেকলান রাইস ম্যানইউর জাল খুঁজে পান। ১-১ গোলে সমতায় ফেরার পর আর কেউ গোল করতে পারেনি। ফলে ড্র মেনেই মাঠ ছাড়তে হলো দুই দলকে।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন