যারা জিতলেন আইফা পুরস্কার

দুইদিন ব্যাপী আইফা পুরস্কার অনুষ্ঠানে বিজয়ীদের নামের তালিকা প্রকাশ পেয়েছে। ওয়েব সিরিজ ও সিনেমায় সেরা কাজের জন্য পুরস্কার জিতেছে এবারের বিজয়ীরা।

শনিবার (৮ মার্চ) ভারতের জয়পুরে অনুষ্ঠিত হয়েছে আইফা পুরস্কার ২০২৫-র প্রথম পর্ব। দ্বিতীয় ও গ্র্যান্ড পর্ব অনুষ্ঠিত হবে রোববার (৯ মার্চ)।

অ্যামাজন প্রাইম ভিডিও এবং নেটফ্লিক্সের সিরিজ ও সিনেমা একাধিক পুরস্কার জিতেছে এবারের আসরে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে আসুন এক নজরে জেনে নিই, এবারের আসরে বিজয়ীদের তালিকা-

চলচ্চিত্র বিভাগ

সেরা ছবি : অমর সিং চমকিলা

সেরা অভিনেতা (প্রধান নারী চরিত্র) : কৃতি শ্যানন (দো পাত্তি)

সেরা অভিনেতা (প্রধান পুরুষ চরিত্র) : বিক্রান্ত ম্যাসি (সেক্টর ৩৬)

সেরা পরিচালক : ইমতিয়াজ আলি (অমর সিং চমকিলা)

সেরা পার্শ্ব চরিত্র (নারী) : অনুপ্রিয়া গোয়েঙ্কা (বার্লিন)

সেরা পার্শ্ব চরিত্র (পুরুষ) : দীপক দোব্রিয়াল (সেক্টর ৩৬)

সেরা মৌলিক গল্প : কণিকা ধিলোঁ (দো পাত্তি)

সিরিজ বিভাগ

সেরা সিরিজ : পঞ্চায়েত সিজন ৩

সেরা অভিনেতা (প্রধান নারী চরিত্র) : শ্রেয়া চৌধুরী (বন্দিশ ব্যান্ডিটস সিজন ২)

সেরা অভিনেতা (প্রধান পুরুষ চরিত্র) : জিতেন্দ্র কুমার (পঞ্চায়েত সিজন ৩)

সেরা পরিচালক : দীপক কুমার মিশ্র (পঞ্চায়েত সিজন ৩)

সেরা পার্শ্ব চরিত্র (নারী) : সঞ্জিদা শেখ (হীরামান্ডি : দ্য ডায়মন্ড বাজার)

সেরা পার্শ্ব চরিত্র (পুরুষ) : ফয়সাল মালিক (পঞ্চায়েত সিজন ৩)

বিবিধ

সেরা গল্প অরিজিনাল (সিরিজ) : কোটা ফ্যাক্টরি সিজন ৩

সেরা রিয়েলিটি বা নন-স্ক্রিপ্টেড সিরিজ : ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস

সেরা ডকু-সিরিজ বা ডকু ফিল্ম : ইয়ো ইয়ো হানি সিং: ফেমাস

বেস্ট টাইটেল ট্র্যাক: ইশক হ্যায়ের জন্য অনুরাগ সাইকিয়া (মিসম্যাচড সিজন ৩)

প্রসঙ্গত, গ্র্যান্ড আইফা অ্যাওয়ার্ডস নাইটসের আজকের আসরে আইকনিক সিনেমা শোলের ৫০ বছর উদযাপন করা হবে। দাদু কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরকে শ্রদ্ধা জানাতে আইফার মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে কারিনা কাপুর খানের। আসর উপস্থাপনা করবেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প