ফের দুর্ভাগ্য নিউজিল্যান্ডের, চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের

দুর্ভাগ্যই সঙ্গী হলো নিউজিল্যান্ডের। আরও একবার ফাইনালে হারতে হলো তাদের।রোহিত শর্মার ধৈর্যশীল ইনিংসের পর লড়লেন শ্রেয়াস আইয়ার। শেষে লোকেশ রাহুল ঠান্ডা মাথায় জেতালেন দলকে। একইসঙ্গে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের করে নিল ভারত।  

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। যা ৬ বল হাতে রেখে তাড়া করে ফেলে ভারত।

আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড শুরুটা করে ঠান্ডা মাথায়। উদ্বোধনী জুটিতে উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র পার করে পঞ্চাশ। অষ্টম ওভারে ইয়ং ১৫ রানে বিদায় নিলে ভেঙে যায় তাদের ৫৭ রানের জুটি। রবীন্দ্রও টেকেননি বেশিক্ষণ। ৩৭ রান করে তিনি শিকার হন কুলদ্বীপ যাদবের। তিনে নামা উইলিয়ামসন ব্যর্থ হন আজ। স্রেফ ১১ রান করেন তিনি। চারে নেমে লড়তে থাকেন ড্যারিল মিচেল।  

অপরপ্রান্তে টম ল্যাথাম এসে ৩০ বল খেলে ১৪ রান করে আউট হন। এরপর ফিলিপসের সঙ্গে জুটি বাধেন মিচেল। ধীরগতিতে খেলতে থাকেন তারা। তবে বরুণ চক্রবর্তীর স্পিনে টিকতে পারেননি। ফিলিপসকে ৩৪ রানে বিদায় করে ৫৭ রানের জুটি ভাঙেন ভারতীয় স্পিনার। সাতে নামা ব্রেসওয়েল এসে লড়তে থাকেন। ততক্ষনে ৯১ বলে পঞ্চাশ স্পর্শ করা মিচেল উইকেট হারান। ১০১ বলে ৬৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। শেষে ৪০ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংসে কিউইদের আড়াইশ ছাড়ানো সংগ্রহ এনে দেন ব্রেসওয়েল।

ভারতের হয়ে ১০ ওভারে ৪৫ রান খরচায় দুটি উইকেট নেন বরুণ। ৪০ রান দিয়ে সমান উইকেট পান কুলদ্বীপ। একটি করে উইকেট নেন শামি ও রবীন্দ্র যাদেজা।

রান তাড়ায় নেমে উড়ন্ত শুরু করেন রোহিত শর্মা ও শুভমান গিল। তাদের উদ্বোধনী জুটি শতক ছাড়ায়। ১৯তম ওভারে গিলকে ৩১ রানে বিদায় করে ১০৫ রানের জুটিটি ভাঙেন মিচেল স্যান্টনার। তিনে নেমে বিরাট কোহলি আজ ১ রানের বেশি করতে পারেননি। তবে শ্রেয়াস আইয়ার লড়াই চালিয়ে যান চারে নেমে। ৪১ বলে পঞ্চাশ ছুঁয়ে রোহিত ৭৬ রানে বিদায় নিলে ধাক্কা খায় ভারত। রানের গতি কমিয়ে দেয় তারা।  

৬২ বলে ৪৮ রান করে শ্রেয়াস স্যান্টনারের শিকার হলে দলের হাল ধরেন রাহুল। মাঝে পান্ডিয়া এসে যোগ করেন ১৮ রান। বাকি কাজটা রাহুলই করে দেন। ৩৩ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। ৬ বলে ৯ রানে অপরাজিত থাকেন জাদেজা। কিউইদের হয়ে দুটি করে উইকেট নেন স্যান্টনার ও ব্রেসওয়েল। একটি করে পান রবীন্দ্র ও জেমিসন।  

দারুণ ব্যাটিংয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন রোহিত। আর আসরজুড়ে ২৬৩ রান ও ৩ উইকেট নিয়ে সেরা সিরিজ সেরা নির্বাচিত হন রাচিন রবীন্দ্র।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প