মেহজাবীন প্রসঙ্গে যা বললেন জয়া আহসান

মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ দেখতে গিয়েছিলেন জ্যেষ্ঠ অভিনেত্রী জয়া আহসান। রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে গতকাল ছিল সিনেমাটির বিশেষ প্রদর্শনী। সিনেমা দেখে মেহজাবীনকে শুভেচ্ছা জানান এই অভিনেত্রী।

প্রদর্শনীর পর জয়া আহসান বলেন, ‘অনেককেই বলতে শুনলাম, মেহজাবীন সিনেমায় আরও আগে কেন আসেনি। আমার মনে হয়, এত পরিপক্ব একটা কাজ করবে বলেই হয়তো এত দেরি।’ অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘মেহজাবীনকে অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গে এর নির্মাতা ও পুরো টিমকে ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটা সিনেমা উপহার দেবার জন্য।’ মেহজাবীন বলেন, ‘যেমনটা আশা করেছিলাম, সে রকম সাড়া পাচ্ছি। সিনেমাটি সবার ভালো লাগছে এটাই আমাদের প্রত্যাশা ছিল। প্রতিক্রিয়াগুলো আমাদের উৎসাহ দিচ্ছে, আমাদের চেষ্টা সার্থক বলে মনে হচ্ছে।’

গত ২০ ডিসেম্বর মুক্তি পায় মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় সিনেমায় দেখানো হয়েছে মালতী নামের এক তরুণীর সংগ্রামের জীবন। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় তাকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত অনেক নিয়মকে প্রশ্নবিদ্ধ করেছেন পরিচালক।

‘প্রিয় মালতী’ সিনেমায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরী প্রমুখ। গতকাল প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী আফসানা মিমি, বিজরী বরকতুল্লাহ, রুনা খান, নাবিলা, তমা মির্জা, অভিনেতা ইন্তেখাব দিনার, সোহেল মন্ডল, নির্মাতা রায়হান রাফি, আহমেদ শাওকী প্রমুখ।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের