মেলবোর্নের উৎসবে একসঙ্গে বাংলাদেশের তিন সিনেমা

অস্ট্রেলিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন (IFFM)-এর ১৭তম আসরে এবার উজ্জ্বল উপস্থিতি থাকছে বাংলাদেশের। আগামী ১৩ থেকে ২৩ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে, যা দেশের সিনেমার জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

উৎসব কর্তৃপক্ষের প্রকাশিত তালিকা অনুযায়ী, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মাহদে হাসানের ‘বালুর নগরীতে’ স্থান পেয়েছে ‘বেস্ট ফিল্ম ফ্রম দ্য সাবকন্টিনেন্ট’ বিভাগে। এ বিভাগে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নির্বাচিত চলচ্চিত্র প্রতিযোগিতা করবে।

এবার এই বিভাগে বাংলাদেশের তিনটি ছবির পাশাপাশি রয়েছে নেপালের ‘এক মুঠি বাদল’ ও ‘গুডবাই সিস্টারস’, আফগানিস্তানের ‘ইন দ্য রুম’ ও ‘নো গুড মেন’ এবং শ্রীলঙ্কার ‘স্পায়িং স্টারস’।

উল্লেখযোগ্য বিষয় হলো, এ বিভাগে সর্বোচ্চ সংখ্যক চলচ্চিত্র মনোনয়ন পেয়েছে বাংলাদেশ থেকেই, যা দেশের চলচ্চিত্রের আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতারই প্রমাণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘ ১৬ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসা ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন বর্তমানে অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে পরিণত হয়েছে। এবারের আসরে ৩১টি ভাষার ৭৫টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

এদিকে উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে আগামীকাল অনুষ্ঠিত হবে বলিউডের কালজয়ী চলচ্চিত্র লগান-এর ২৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান। এতে অংশ নিতে ইতোমধ্যে মেলবোর্নে পৌঁছেছেন ছবিটির অভিনেতা ও প্রযোজক আমির খান। তার সঙ্গে রয়েছেন সদ্য বিবাহিত স্ত্রী গৌরি স্প্র্যাট।

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের শুরুতে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একসঙ্গে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র অংশ নিয়েছিল। তখন রইদ ও দিলুপি-র সঙ্গে প্রতিযোগিতায় ছিল রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত মাস্টার। ছবিটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন ইতিহাস তৈরি করে।

  • Related Posts

    ঢাকার বাসযোগ্যতা নিয়ে সিরিয়াস হতে হবে: প্রধানমন্ত্রী

    ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) লাইভেবিলিটি ইনডেক্স বা বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার তলানিতে থাকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিষয়টিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। এ…

    Continue reading
    সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সংস্থাটির সর্বশেষ…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ঢাকার বাসযোগ্যতা নিয়ে সিরিয়াস হতে হবে: প্রধানমন্ত্রী

    ঢাকার বাসযোগ্যতা নিয়ে সিরিয়াস হতে হবে: প্রধানমন্ত্রী

    সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    চীনের জুতার কারখানায় আগুন, নিহত ২৮

    চীনের জুতার কারখানায় আগুন, নিহত ২৮

    রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন

    রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন

    ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়নি, কঠোর বার্তা নেতানিয়াহুর

    ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়নি, কঠোর বার্তা নেতানিয়াহুর

    মধ্যবর্তী নির্বাচনের আগে শেষ ৩ কমিশনারকেও সরালেন ট্রাম্প

    মধ্যবর্তী নির্বাচনের আগে শেষ ৩ কমিশনারকেও সরালেন ট্রাম্প

    দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

    দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

    পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

    পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

    মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

    মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

    মেলবোর্নের উৎসবে একসঙ্গে বাংলাদেশের তিন সিনেমা

    মেলবোর্নের উৎসবে একসঙ্গে বাংলাদেশের তিন সিনেমা