মেয়েকে ‘দেখাশোনা’ না করার গুঞ্জন, কড়া জবাব পরীমণির

কিছুদিন আগে চিত্রনায়িকা পরীমণি প্যানিক অ্যাটাকের শিকার হয়েছিলেন। দেশে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার মর্মান্তিক ছবি দেখে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। এরইমধ্যে ফেসবুকে গুঞ্জন ছড়িয়ে পড়ে পরীমণি তার মেয়েকে আর দেখাশোনা করছেন না। বিষয়টি নজরে আসে অভিনেত্রীরও। এরপর হেটার্সদের কড়া জবাব দিলেন একটি রিলস ভিডিও শেয়ার করে।

পরীমণি তার ফেসবুকে রিলস শেয়ার করে লিখেছেন, ‘খেয়াল করে দেখবেন, আমাদের সবার জীবনের আনাচে কানাচে অতি উৎসাহী লোকদের অভাব নেই। তাদের জীবনের সমস্ত অভাব পূরণ হয় অন্যের জীবন নিয়ে চর্চা করে।’

তার ভাষায়, ‘মনে রাখবেন, ‘আমরা যারা শোবিজ অঙ্গনে কাজ করি তাদেরও ব‍্যক্তিগত জীবন খুব সাদামাটা, সাধারণ সবার মতোই। আমার তো একদমই তাই। ঘরের মধ্যে আমি চুলে একগাদা তেল মেখে আরাম করে ঘরের কাজ করতে থাকি। বাড়িতে বাচ্চাদের খাবার আমি রান্না করি (শারিরীক অসুস্থতা বা শুটিং এ না থাকলে) বাচ্চাদের যাবতীয় কাজ আমি নিজের হাতেই করি। আর বাচ্চারা তো আমার জীবনে আসলোই মাত্র তিন বছর হতে যাচ্ছে।’

এরপর তিনি বললেন, ‘কিন্তু এর আগে আমার নানা ভাইয়ের রান্না থেকে শুরু করে তার যাবতীয় কাজ আমি নিজের হাতেই করতাম। এটা আমার একান্ত ব্যক্তিগত জীবন। কিন্তু কি অদ্ভুত ব্যাপার! পাবলিক ফিগার বলে পইপই করে জীবনের সব কিছু জানাতে হবে আজকে আমার! নেন জানেন।’

মেয়েকে নিয়ে পরী বলেন, ‘কিছুদিন ধরে খেয়াল করলাম কিছু অবাঞ্ছিত মানুষ আমার মেয়েকে নিয়ে খুব চিন্তিত। রীতিমত পোস্ট করছে আমাকে ট্যাগ করে, কমেন্ট করছে আমার পোস্টে যে, আপনার দত্তক মেয়েকে তো দেখি না আর। কই সেই দত্তক মেয়ে! এরকম নানান ধরনের কথা আর কি। ভাই, প্রথমত মেয়েটা আমার মেয়ে। কথায় কথায় দত্তক দত্তক বলে এদের কি মজা লাগে আমি সত্যিই বুঝি না।’

সবশেষে পরীমণি জানালেন, ‘আমি এটাও খেয়াল করেছি আমার মেয়ের ছবি/ ভিডিও দিলেই কিছু মাথামোটা লোকজন কন্টেন্ট পেয়ে যায় ব‍্যাস। দত্তক শব্দটা দিয়ে একটা ক‍্যাপশন দেয় আর ভিউ ব্যবসা শুরু করে। আমার মেয়ে কোনো বিজনেস এলিমেন্ট না এটা একদম ভালো মতো বুঝে নেন এখন থেকে। আমার ইচ্ছে হলে আমি আমার বাচ্চাদের ছবি দিবো না ইচ্ছে হলে দিবো না।’

উল্লেখ্য, ঢাকাই সিনেমার চিত্রনায়িকার পুরো পৃথিবীজুড়ে ছিল তার পুত্র পুণ্য। তবে পুত্রের পর তার ঘর আলোকিত করেছে কন্যা। ফুটফুটে এক কন্যাসন্তানকে দত্তক নেন নায়িকা। দুজনকে নিয়েই পরীর দিন কাটে ভীষণ ব্যস্ততায়। মেয়ের নাম সাফিরা সুলতানা প্রিয়ম। 

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল