পাসপোর্ট ও চুক্তিপত্র সুরক্ষায় কুয়েত দূতাবাসের নতুন উদ্যোগ

বাংলাদেশি কর্মীদের পাসপোর্ট ও চুক্তিপত্র সুরক্ষায় একটি নতুন উদ্যোগ নিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।

রোববার (৩ আগস্ট) কুয়েতের বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছ।

এতে বলা হয়, আন্তর্জাতিক শ্রম সংস্থার নির্ধারিত কনভেনশন এবং কুয়েতের প্রচলিত শ্রম আইন অনুযায়ী, একজন অভিবাসী কর্মীর পাসপোর্ট ও নিয়োগ চুক্তিপত্র একটি স্বতন্ত্র ও সার্বভৌম ব্যক্তিগত সম্পদ হিসেবে গণ্য হয়, যা কর্মীর হেফাজতে থাকা আবশ্যক। তবে বাস্তবে দেখা গেছে, কুয়েতের বিভিন্ন নিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশি কর্মীদের কাছে তাদের নিজ নিজ পাসপোর্ট ও চাকরির চুক্তিপত্র হস্তান্তর করা হয় না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই প্রেক্ষাপটে, বাংলাদেশ দূতাবাস কুয়েত কর্তৃক গৃহীত একটি গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী উদ্যোগের আওতায় বর্তমানে বিভিন্ন কোম্পানির আবাসন স্থল সরেজমিন পরিদর্শনের মাধ্যমে যাচাই করা হচ্ছে যে, সংশ্লিষ্ট কর্মীদের কাছে তাদের পাসপোর্ট এবং চাকরির চুক্তিপত্রের কপি রয়েছে কিনা।

দূতাবাসের এই হস্তক্ষেপের ফলে এরইমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কোম্পানি তাদের নিয়োজিত বাংলাদেশি কর্মীদেরকে এসব গুরুত্বপূর্ণ কাগজপত্র হস্তান্তর করেছে।

দূতাবাস জানিয়েছে, যদি কোনো কোম্পানি এখনো বাংলাদেশি কর্মীদের নিকট তাদের নিজস্ব পাসপোর্ট এবং চাকরির চুক্তিপত্রের কপি হস্তান্তর না করে, তবে সে বিষয়ে লিখিত অভিযোগ দূতাবাসের হটলাইন নম্বর অথবা ই-মেইল ঠিকানার মাধ্যমে দ্রুত জানানো যাবে।

হটলাইন নম্বর: +৯৬৫৫৫৪৩৭৬৫৪, +৯৬৫৫৫৪৩৭৬৭৫, +৯৬৫৫৫৪৩৭৬০০

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!