মেন্ডিসের লড়াকু ইনিংস, শ্রীলঙ্কার সম্মানজনক স্কোর

একের পর এক উইকেট হারাতে হারাতে যখন শ্রীলঙ্কার তথৈবচ অবস্থা, তখন হাল ধরলেন কামিন্দু মেন্ডিস। ৮০ রনে ৬ উইকেট পড়ার পর হাল ধরে শ্রীলঙ্কার ইনিংসকে তিনি নিয়ে গেলেন একটা সম্মানজনক পর্যায়ে। শেষ পর্যন্ত এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ১৩৩ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করালো লঙ্কানরা।

কামিন্দু মেন্ডিস ৪৪ বলে করেন সর্বোচ্চ ৫০ রান। ৮০ রানে ৬ষ্ঠ উইকেট পড়ার পর দুষ্মন্তে চামিরার সঙ্গে ৪৩ রানের জুটি গড়ে শ্রীলঙ্কার স্কোরকে ১২০ পার করে দেন কামিন্দু। ১২৩ রানের মাথায় তিনি আউট হলে রানের গতি কিছুটা কমে। তবে দুষ্মন্তে চামিরা অপরাজিত ১৭ রান করে লঙ্কানদের স্কোর শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩৩ রানে নিয়ে যান।

সুপার ফোরে দুই দলই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে। বাংলাদেশের কাছে হেরেছে শ্রীলঙ্কা। পাকিস্তান হেরেছে ভারতের কাছে। সুতরাং আজ হারলেই বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। টিকে থাকতে প্রয়োজন জয়। সেই কাঙ্খিত জয়ের জন্য শ্রীলঙ্কার পুঁজিটা খুব বেশি হলো না।

পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি কৃপণ ছিলেন আবরার আহমেদ। লঙ্কানদের রানই করতে দেয়নি। ১টি উইকেট নিয়েছেন। তবে, ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ৮টি। বিধ্বংসী ছিলেন শাহিন শাহ আফ্রিদি। ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ২টি করে উইকেট নেন হারিস রউফ এবং হুসাইন তালাত।

এর আগে আবুধাবিতে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে লঙ্কানরা। বিশেষ করে শাহিন আফ্রিদির। কুশল মেন্ডিস শুরুতেই শূন্য রানে আউট হয়ে যান। ৮ রান করে বিদায় নেন পাথুম নিশাঙ্কা। ১৫ রান করেন কুশল পেরেরা। ১৯ বলে ২০ রান করেন চারিথ আশালঙ্কা। ১৫ রান করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, অপরাজিত ১৭ রান করেন দুষ্মন্তে চামিরা। আর ৫০ রান তো করেন কামিন্দু মেন্ডিস।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের