টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান

সুপার ফোরে দুই দলই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে। বাংলাদেশের কাছে হেরেছে শ্রীলঙ্কা। অন্যদিকে পাকিস্তান হেরেছে ভারতের কাছে। সুতরাং আজ হারলেই বিপদ, বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে আজই। টিকে থাকতে প্রয়োজন জয়। সেই কাঙ্খিত জয়টি পেতে মরিয়া আজ পাকিস্তান এবং শ্রীলঙ্কা। কিন্তু আবুধাবিতে তো আজ জিতবে একদল। সেই দলটি কোনটি?

আপাতত, দুই দল খেলায় মনযোগী। তার আগে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। ব্যাট করার আমন্ত্রণ জানালেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আশালঙ্কাকে।

পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা জানিয়েছেন, উইকেট ভালো। শেষের দিকে শিশির পড়বে। যে কারণে রান তাড়া করার সিদ্ধান্তই নিয়েছেন তারা। তাদের প্রদত্যাশা, উইকেট শেষের দিকেও একইরকম থাকবে।

শ্রীলঙ্কা একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। কামিল মিশারা ও দুনিথ ভেল্লালাগেকে বাদ দিয়ে দলে নেয়া হয়েছে চামিকা করুনারত্নে এবং মহেশ থিকসানাকে দলে নিয়েছে লঙ্কানরা।

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, চারিথ আশালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, দুষ্মন্তে চামিরা, নুয়ান থুসারা।

পাকিস্তান একাদশ

সাহিবজাদা ফারহান, ফাখর জামান, সাইম আইয়ুব, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), শাহিন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর