মুখ্যমন্ত্রী শুভেন্দুর শপথে জিৎ-প্রসেনজিৎসহ উপস্থিত ছিলেন যেসব তারকা

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) সকালে কলকাতার ব্রিগেড ময়দানে আয়োজিত এই শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে ছিল ব্যাপক উৎসবমুখর পরিবেশ। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি টলিউডের অনেক তারকাকেও এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়।

সাদা পাঞ্জাবিতে হাস্যোজ্জ্বল উপস্থিতি দিয়ে নজর কাড়েন অভিনেতা জিৎ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, মমতাশঙ্কর, অজয় চক্রবর্তী, তেজেন্দ্র নারায়ণ মজুমদারসহ আরও অনেক পরিচিত মুখ।

ছোটপর্দার শিল্পীদের মধ্যেও ছিলেন অঞ্জনা বসু, ত্রমিলা ভট্টাচার্য, ঋষি কৌশিক, কৌশিক রায় ও সঙ্ঘমিত্রা ভট্টাচার্য।

নতুন সরকারের শপথ ঘিরে সকাল থেকেই ব্রিগেডে সাধারণ মানুষের ঢল নামে। শিল্পীরাও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বিশেষভাবে উপস্থিত হন। কেউ শুটিং বাতিল করেন কেউবা অসুস্থ শরীর নিয়েও অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

অভিনেত্রী অঞ্জনা বসু জানান, আগে থেকেই অন্য পরিকল্পনা থাকলেও শপথগ্রহণের খবর পাওয়ার পর তা বাতিল করেন তিনি। অন্যদিকে অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য জানান, বিশেষ এই দিনের অংশ হতে ধারাবাহিকের শুটিং থেকেও ছুটি নিয়েছিলেন।

অনুষ্ঠান শেষে শিল্পীদের অনেকেই নতুন সরকারের প্রতি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সাধারণ মানুষের বিপুল উপস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথে এগিয়ে যায়। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী