মুক্তির প্রথম দিনে কত আয় করল আলিয়ার ‘জিগরা’

মুক্তি প্রথম দিনেই অ্যাকশন ছবিতে দর্শকের নজর কেড়েছে কাপুরবধু। নবরূপে ‘জিগরা’তে নিজেকে হাজির করেছেন আলিয়া ভাট। ভাই বোনের এই গল্প যে প্রথম দিনেই দর্শকদের নজর কেড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে মুক্তি পেতেই বক্স অফিসে রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরির ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিওকে ছাপিয়ে যেতে গিয়েও পারল না আলিয়ার ছবি।

শুক্রবার ১১ অক্টোবর মুক্তি পেয়েছে ‘জিগরা’। প্রথম দিন দর্শকদের থেকে আহামরি না হলেও , বেশ ভালোই সাড়া পেল এই ছবিটি। ভারতীয় বক্স অফিসে এদিন ‘জিগরা’ ৪ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে। এমনটাই জানানো হয়েছে সকনিল্কের রিপোর্টে। 

জানা গেছে ভারতের ২২০০ থেকে ২৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। প্রথমে অনুমান করা হয়েছিল যে প্রথমদিন বক্স অফিসে ছবিটি সাড়ে ৪ থেকে ৫ কোটি আয় করতে পারে। বাস্তবে অনুমানের থেকে একটু কম আয় করেছে ‘জিগরা’।

একই দিনে মুক্তি পেয়েছে রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরি অভিনীত ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’। তবে সেই ছবি একটু হলেও এগিয়ে আছে ‘জিগরা’ থেকে। বক্স অফিসে এই ছবিটি ৫ কোটি রুপি আয় করেছে।

জিগরা ছবিটিতে মুখ্য ভূমিকায় আলিয়া ভাট এবং বেদাঙ্গ রায়নাকে দেখা গেছে। ছবিটির পরিচালনা করেছেন ভাসান বালা। প্রযোজনার দায়িত্বে করণ জোহরের ধর্ম প্রোডাকশন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প