নারী টি-টোয়েন্টি হার দিয়ে বিশ্বকাপের ইতি টানল বাংলাদেশ

দুবাইয়ে শনিবার (১২ অক্টোবর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৭.২ ওভারে জয় তুলে নেয় প্রোটিয়ারা।

নিজেদের ইতিহাসে এক দশক পর জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। তাতে স্বপ্ন তৈরি হয়েছিল সেমিফাইনালের। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে সেই এক জয়েই সন্তুষ্ট থাকতে হলো জ্যোতিদের। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পায়নি লাল সবুজরা।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে হতাশ করেছেন সোবানা মোস্তারিরা। রান পেলেও টি-টোয়েন্টি সুলভ ব্যাট করতে না পারায় স্কোরবোর্ডে পর্যাপ্ত পুঁজি জমা করতে পারেননি তারা। ২ বল খেলে শূন্য রানে দিলারা আক্তার আউট হওয়ার পর টপ অর্ডারের বাকি দুই ব্যাটার সাথী রানি ৩০ বলে ১৯ আর সোবানা মোস্তারি ৪৩ বল খেলে করেন ৩৮ রান। ৩৮ বল খেলে ৩২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রোটিয়াদের হয়ে ১টি করে উইকেট নেন মারিজানে ক্যাপ, আন্নেরি ডের্কসেন ও ননকুলুলেকো ম্লাবা।

জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক লরা উলভার্ট সুবিধা করতে না পারলেও ম্যাচজয়ী ইনিংস খেলেন আরেক ওপেনার তাজমিন ব্রিটস। উলভার্ট ১২ বলে ৭ আর ব্রিটস ৪১ বলে ৪২ রান করে আউট হন। আন্নেকে ২৫ বলে ২৫, ক্যাপ ১৩ বলে ১৩ আর ক্লোয়ে ট্রায়ন ১৩ বলে ১৪ রান করে দলের জয়ে অবদান রাখেন। টাইগ্রেসদের হয়ে ১৯ রান খরচায় ২ উইকেট নেন ফাহিমা খাতুন। বাকি ১ উইকেট নেন রিতু মনি।

এ হারে বিশ্বকাপ যাত্রা শেষ হলো বাংলাদেশের। ‘বি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল একপ্রকার নিশ্চিত। শেষ চারের জন্য লড়তে হবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডকে। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল প্রায় নিশ্চিত অস্ট্রেলিয়ার। দ্বিতীয় দল হিসেবে সেমি নিশ্চিত করতে লড়তে হবে ভারত ও নিউজিল্যান্ডকে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প