মুক্তির আগেই ‘ধূমকেতু’র রেকর্ড

প্রায় দীর্ঘ ১০ বছর পর সব অপেক্ষার শেষে মুক্তি পাচ্ছে টালিউড সিনেমা ‘ধূমকেতু’। ১৪ আগস্ট এ সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে টিকিটের অগ্রিম বুকিং। কলকাতায় ‘ধূমকেতু’, ‘ওয়ার ২’ ও ‘কুলি’র মতো সিনেমাকেও পিছনে ফেলে দিয়েছে।

টিকিটের চাহিদা এতটাই বেশি যে, শো টাইম বাড়াতে হচ্ছে হল মালিকদের। শুধু তাই নয়, সকাল ৭টায়ও শো দেওয়া হয়েছে। আর সেখানেই ম্যাজিক দেখিয়েছে ‘ধূমকেতু’। সেই শোতেও প্রথমদিনেই হাউজফুল হয়ে নতুন রেকর্ড গড়েছে।

প্রায় ১০ বছর পর টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় ফিরছে এ সিনেমার হাত ধরে। তাই আগের মতো বর্তমানেও তাদের নিয়ে উন্মাদনা কম নয়। আসলে তারা কেবল দর্শকদের যে পর্দায় মাতিয়ে রাখতেন তা কিন্তু নয়। বাস্তব জীবনেও তারা একসময় প্রেম করতেন। যদিও বিচ্ছেদের পরই ‘ধূমকেতু’ ফ্লোরে আসে। কিন্তু সেই সময় নানা জটিলতায় আর সিনেমা মুক্তি পায় না। তারপর থেকে আর দেব-শুভশ্রী জুটিকেও কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায় না। তাই অবশেষে তাদের সিনেমা ‘ধূমকেতু’ যখন প্রায় ১০ বছর পর মুক্তি পাচ্ছে তখন খুব স্বাভাবিকভাবেই এ উত্তেজনা দেখা দিয়েছে।

সেই উত্তেজনার মাত্রাকে আরও কিছুটা বৃদ্ধি করে দিয়েছিল ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চ ইভেন্ট। সেখানেও প্রায় ১০ বছর পর নিজেদের মধ্যে থাকা সব মান-অভিমান শেষে একসঙ্গে, এক মঞ্চে এসে হাজির হন দেব-শুভশ্রী। একসঙ্গে নাচও করেন, আড্ডা দেন। সব কিছু মিলিয়ে ‘দেশু’ ভক্তদের উৎসাহ দারুণভাবে বৃদ্ধি পায়। আর সেই প্রভাব বক্সঅফিসে স্পষ্ট। যেন ছবি মুক্তির আগেই হিট। তাই হলে, প্রেক্ষাগৃহে অগ্রিম টিকিট বুকিংয়ের নতুন নতুন রেকর্ড গড়েছে।

টিকিটের চাহিদার জন্য সকাল ৭টাতেও শো দেওয়া হয় হলগুলোর পক্ষ থেকে। আর সেখানেই কলকাতা সাউথ সিটি মলের আইনক্সে প্রথমবারের জন্য কোনো বাংলা সিনেমা সকাল ৭টার শোতে হাউজফুল হয়ে বাংলা সিনেমার নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দেবের অফিয়াল পেজ থেকে নির্মাতা এ সুখবরটি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। তাছাড়াও এদিন ভারতজুড়ে কবে সিনেমাটি পাবে তাও জানানো হয়েছে। ২২ আগস্ট ভারতের বিভিন্ন প্রান্তে মুক্তি পাবে এ সিনেমা।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল