এমবাপের জোড়া গোল, দাপুটে জয়ে প্রস্তুতিপর্ব শেষ রিয়ালের

দাপুটে জয় দিয়ে ২০২৫-২৬ মৌসুমের প্রস্তুতি সেরেছে রিয়াল মাদ্রিদ। ফিফা ক্লাব বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নেমে মৌসুমপূর্ব একমাত্র প্রস্তুতি ম্যাচেডব্লিউএসজি তিরোলকে ৪-০ গোলে হারিয়েছে লস বাঙ্কসরা। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে।

মঙ্গলাবার অস্ট্রিয়ার টিভোলি স্টেডিওন তিরোল স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রিয়াল। ১০ মিনিটে এডার মিলিতাওয়ের হেডে প্রথম গোল আসে সফরকারীদের। তিন মিনিট পর এমবাপে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন।

দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে অরেলিয়েন চুয়ামেনির পাস থেকে এমবাপে আবারও জালে বল পাঠিয়ে ব্যবধান বাড়ান ৩-০ তে। এরপর কোচ জাবি আলোনসো একসঙ্গে সাতটি পরিবর্তন আনেন। বদলি হিসেবে নামা রদ্রিগো ৮২ মিনিটে এমবাপের সঙ্গে দারুণ পাস বিনিময়ের পর দলের চতুর্থ গোল করেন।

আলোনসো শুরুর একাদশে গ্রীষ্মকালীন উইন্ডোতে দলে আসা তিন সাইনিং; ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ডিন হুইসেন ও আলভারো ক্যারেরাসকে মাঠে নামান।

মাঝমাঠের তরুণ আর্দা গুলার পুরো ম্যাচে উজ্জ্বল ছিলেন। দুইবার পোস্টে লাগলেও দুর্ভাগ্যবশত গোল হয়নি। এমবাপের প্রথম গোলের সহায়তাও দেন তুর্কি অ্যাটাকিং মিডফিল্ডার।

প্রথম মৌসুমে রিয়ালের হয়ে মোট ৪৩ গোল করা এমবাপে ৭১ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ পান গুলারের পাস থেকে। কিন্তু স্বাগতিক দলের গোলরক্ষক তাকে থামিয়ে দেন।

যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব বিশ্বকাপ শেষে গেল ৪ আগস্ট অনুশীলনে ফেরে রিয়াল। গতকালের এই ম্যাচই তাদের সংক্ষিপ্ত দুই সপ্তাহের প্রাক-মৌসুম প্রস্তুতিতে একমাত্র অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ। এরপর ১৯ আগস্ট লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে রিয়াল।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ