৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের

৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ২০২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়রা। ২-১ ব্যবধানে জিতে সিরিজের সোনালী ট্রফি ঘরে তুলেছে স্বাগতিকরা।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৯৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯২ রানের গুটিয়ে যায় পাকিস্তান।

এর আগে সর্বশেষ ১৯৯১ সালের নভেম্বরে পাকিস্তানকে সিরিজ হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান সফরে এসে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল ক্যারিবীয়রা। একটি ম্যাচ হয়েছিল টাই। এরপর ১১টি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেললেও একটিতেও জয় পায়নি ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম দুই ম্যাচ শেষে সিরিজ ছিল ১-১ সমতায়। যে কারণে শেষ ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল। পাকিস্তান ক্রিকেটের ভক্তরা আশা করেছিলেন, ম্যান ইন গ্রিনরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ ওভারের ফরম্যাটে নিজেদের দাপট ধরে রাখতে পারবে। কিন্তু ক্যারিবীয়দের বোলিংয়ের সামনে বাবর-রিজওয়ানদের ব্যাটিং লাইনআপ ত্রাসের ঘরের মতো উড়ে যাবে, সেটি হয়তো কল্পনাও করেননি তারা।

আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজের হয়ে অধিনায়ক শাই হোপ অপরাজিত ১২০ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। মাত্র ৯৪ বলে ১০ চার ও ৫ ছক্কায় ইনিংস সাজান তিনি। এছাড়া জাস্টিন গ্রিভস অপরাজিত ২৪ বলে ৪৩, ওপেনার এভিন লুইস ৫৪ বলে ৩৭ ও মিডলঅর্ডার রস্টন চেজ ২৯ বলে ৩৬ রান করেন। এতেই ২৯৪ রানের পুঁজি দাঁড়ায় ক্যারিবীয়দের।

জবাব দিতে নেমে মাত্র ৮ রানেই ৩ উইকেট হারায় পাকিস্তান। দুই ওপেনার সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিক শূন্য রানে সাজঘরে ফেরেন। তিনে নামা বাবর আজম ২৩ বলে মাত্র ৯ রান করে এলবিডব্লিউ হন। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান প্রথম বলেই বোল্ড হয়ে যান। এদের সবাইকে সাজঘরের পথ দেখান ক্যারিবীয় পেসার জেইডেন সিলস। মাত্র ২৩ রানেই ৪ উইকেট হারায় পাকিস্তান।

পঞ্চম উইকেটে জুটি করার চেষ্টা করেন সালমান আগা ও হাসান নওয়াজ। কিন্তু গুদাকেশ মতি এই জুটিকে ৩৮ রানের বেশি বাড়তে দেননি। ৪০ বলে ১৩ রান নিয়ে খেলা নওয়াজকে ফিরিয়ে জুটি ভেঙে দেন ক্যারিবীয় স্পিনার।

এর আর দাঁড়াতেই পারেনি পাকিস্তান। অষ্টম উইকেটে মোহাম্মদ নওয়াজ ও নাসিম শাহ ২২ রানের জুটি করলেও দলীয় সংগ্রহ ১০০ পার হয়নি পাকিস্তানের। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ বলে ৩০ রান করেন সালমান আগা। পাঁচজনই ডাক মারেন।

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র ১৮ রানে ৬ উইকেট শিকার করেন জেইডেন সিলস। ২ উইকেট নেন গুদাকেশ মতি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!