মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে চলছে দূতাবাসের সেবা

মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে শুরু হয়েছে কনস্যুলার সেবা। কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের সর্বোচ্চ সেবাদানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনটি জানান দিলেন দূতালয় প্রধান ও কাউন্সেলর রাজনৈতিক প্রণব কুমার ভট্টাচার্য্য।

সোমবার (৬ জানুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তি জারি করে হাইকমিশন। হাইকমিশনের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বোচ্চ সেবা দিতে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য, পোস্ট অফিসের পাশাপাশি নতুন বছর ২০২৫ সালের শুরুতে ৪ ও ৫ জানুয়ারি, ইপোহ প্রদেশে এবং ১১ ও ১২ জানুয়ারি জোহর প্রদেশে পাসপোর্ট আবেদন গ্রহণ, হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস ও কনস্যুলার সার্ভিস দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ১৭ হতে ১৯ জানুয়ারি পেনাং রাজ্যের বুকিত মার্তেজাম এবং পেনাং এর জর্জ টাউন এলাকায় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাসপোর্ট ও কনস্যুলার সংক্রান্ত সেবাটি নেওয়ার জন্য ১৪ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

এছাড়া, ২৫ জানুয়ারি শনিবার ও ২৬ জানুয়ারি রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জহুর বাহরুর অগ্রণী রেমিট্যান্স হাউজে সরাসরি পাসপোর্ট ও কনস্যুলার সেবা গ্রহণ করা যাবে। সেবা গ্রহণের ক্ষেত্রে ২১ জানুয়ারির মধ্যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য অনলাইনে appointment.bdhckl.gov.bd এই ঠিকানায় অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তবে একই সঙ্গে ডাকযোগ এবং অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ না করার জন্য অনুরোধ করা হয়েছে।

কাউন্সেলর দলের অস্থায়ী কার্যালয়ে উল্লিখিত সময়, স্থান ও তারিখে ই-পাসপোর্ট-এর জন্য আবেদনপত্র দাখিল করা যাবে। ই-পাসপোর্ট আবেদনপত্র দাখিলের জন্য ‘এক্সপার্ট সার্ভিসেস এসডিএন বিএইচডি’ (ইএসকেএল) এর হেল্পলাইন নম্বর ০৩-৯২১২০২৬৭ এ কল করে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে।

কনস্যুলার সার্ভিসে যা যা থাকছে; পাসপোর্টে তথ্য সংশোধনী সংক্রান্ত পত্র, পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন চিঠিপত্র, লেটার অব ইন্ট্রোডাকশন, পাসপোর্টের ফটোকপি সত্যায়ন, জন্ম নিবন্ধন সনদ সত্যায়ন, ট্রান্সফার অফ রেসিডেন্স বা দেশ ত্যাগের/পরিবর্তনের প্রত্যয়ন পত্র, অ্যাকাডেমিক সার্টিফিকেট বা শিক্ষা সনদ সত্যায়ন, ড্রাইভিং লাইসেন্সের সত্যায়ন এবং প্রত্যয়ন পত্র, আম-মোক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি, পারিবারিক সম্পর্কিত পত্র বা রিলেশনশিপ লেটার, বৈবাহিক সনদ, নিকাহনামা এবং ডিভোর্স পেপার সত্যায়ন, মালয়েশিয়ান নাগরিক বিবাহের ক্ষেত্রে অবিবাহিত সনদ সত্যায়ন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কপি সত্যায়নসহ অন্যান্য সত্যায়নপত্র।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের