উদিত নারায়ণের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড,নিহত ১

বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। ভারতের বিভিন্ন গণমাধ্যম এমনটাই জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এর ভিডিও। এতে ভবনের একাংশ দাউ দাউ করে জ্বলতে দেখা যাচ্ছে।

উদিত নারায়ণ একটি গণমাধ্যমে জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মুম্বাইয়ে অন্ধেরি ওয়েস্টের ওই আবাসনের ‘এ’ বিভাগে তার ফ্ল্যাট। আগুন লেগেছিল ‘বি’ বিভাগে। তিনি আরও জানান, সোমবার রাত ৯টার দিতে আগুন লাগার খবর পান তিনি। সঙ্গে সঙ্গে সবাই মিলে বাড়ির নিচে নেমে আসেন। কয়েক ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনার সংবাদ পান। তারপর তিনি তার ফ্ল্যাটে ফেরেন।

আগুন লাগার কারণ হিসেবে একটি এক সূত্র জানায়, কোনো বৈদ্যুতিক সরঞ্জামের সমস্যার ফলে এ ঘটনা ঘটতে পারে। আরেকটি সূত্রমতে, কোনো ফ্ল্যাটে প্রদীপ জ্বালানো হয়েছিল। প্রদীপের শিখা থেকে জানালার পর্দায় আগুন লেগে যায়। তাতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা