মালয়েশিয়ার জোহর রাজ্যে এক বছরে ১৩ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ার জোহর রাজ্যে গত বছরে ১৩ হাজার ৯৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে এসব অভিবাসীদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে জোহর ইমিগ্রেশন বিভাগ। তারা জানায়, মোট ৩ হাজার ৪০টি অভিযানে ২৫ হাজার ৯২৩ জন ব্যক্তিকে তল্লাশি করা হয়েছে। যেখানে ৩০৬ জন নিয়োগকর্তাকেও গ্রেফতার করা হয়।

ইমিগ্রেশন বিভাগ বলছে, কোনো নিয়োগকর্তা যাতে অবৈধ অভিবাসীদের নিয়োগ না করেন তা নিশ্চিত করতে ব্যবসায়িক প্রাঙ্গণে পরিদর্শন করা হয়। মোট ৩ হাজার ২০৬ জন অবৈধ অভিবাসীর বিরুদ্ধে পন্টিয়ান সেশন কোর্টে অভিযোগ আনা হয়। এরপর যাদের কারাদণ্ড হবে তাদের স্থানান্তরের জন্য পন্টিয়ানের পেকান নানাস ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হবে।

জোহর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ৫ হাজার ৭১৯ জন অবৈধ অভিবাসীকে আকাশ, স্থল এবং সমুদ্রপথে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। অভিবাসন আইন ও বিধি লঙ্ঘনকারী বিদেশিদের বিরুদ্ধে লড়াই করার জন্য অভিবাসন বিভাগ জোহর জুড়ে আইন প্রয়োগ জোরদার করবে।

একই সঙ্গে নিয়োগকর্তা, প্রতিষ্ঠানের মালিক, বৈধ ভ্রমণ নথি এবং পাস বা পারমিট ছাড়াই বিদেশি কর্মী নিয়োগে সহায়তাকারীদের বিরুদ্ধেও লড়াই চলবে বলে জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের