‘বিচার চাই না, হিসাব মেটাতে এসেছি’, বিধ্বংসী রূপে সালমান

বলিউড ভাইজান সালমান খান এবার দেখা দিলেন রুদ্র মূর্তিতে। ‘সিকান্দর’র প্রথম ঝলকেই সাড়া ফেলেছিলেন তিনি।দ্বিতীয় ঝলকে যেন তিনি আরও বেশি বিধ্বংসী।

বলিউডের সিনেমাতে লড়াইয়ের দৃশ্যে সালমানের জুড়ি মেলা ভার। এই সিনেমাতেও সেই একই মেজাজে ভাইজান।

শত্রুদের সঙ্গে বোঝাপড়ায় জমি ছাড়তে নারাজ ‘সঞ্জয়’। সিনেমাতে সালমান অভিনীত চরিত্রের নাম এটিই। কিন্তু তার ঠাকুমা নাকি তাকে ডাকতেন ‘সিকান্দর’ বলে। অসহায় মানুষদের হয়ে লড়াই করাই যার উদ্দেশ্য। তবে সেই উদ্দেশ্য সাধন করতে সে হিংসার পথ বেছে নেয় নিমেষে। তাই তার সংলাপ, ‘বিচার চাইতে আসিনি, এসেছি হিসাব মেটাতে। ’

এই ঝলকে দেখা যায় নায়িকা রাশমিকা মান্দানাকেও। সালমানের সঙ্গে তার রসায়ন দেখতে প্রবল অপেক্ষায় দর্শক। প্রথম ঝলকেও সালমানের একটি সংলাপ নজর কেড়েছিল। তবে সেই সংলাপের সঙ্গে অনেকেই খুঁজে পেয়েছেন লরেন্স বিশ্নোইয়ের যোগ।

‘শুনছি আমার পিছনে অনেকে ধাওয়া করে বেড়াচ্ছে। আমার শুধু পিছন ফেরার অপেক্ষা…’ ঝলকে সালমানের এই সংলাপ নাকি লরেন্স বিশ্নোইের জন্যই।

কৃষ্ণসার হত্যার অভিযোগ রয়েছে সালমানের বিরুদ্ধে। এই ঘটনার জন্যই সালমান লরেন্স বিশ্নোইয়ের নিশানায়। তাই ঝলকে আরও একটি বিষয় নজর কেড়েছে দর্শকদের। দেখা যাচ্ছে, মুখোশধারী এক শত্রুর মাথায় হরিণের মতো শিং। এই বিষয়টিও প্রতীকী মনে করছেন অনেকে। এই ভাবেই কি তবে শত্রুদের জবাব দিচ্ছেন ভাইজান? ঝলক দেখে উৎসাহী তার অনুরাগীরা। আবহসঙ্গীতেও মজেছেন তারা।

সালমানকে সবশেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে ‘টাইগার ৩’ সিনেমাতে। তারপর থেকে বেশ কিছু সিনেমাতে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তাই ‘সিকান্দার’ নিয়ে সালমান খানের ভক্তদের প্রত্যাশা তুঙ্গে।

‘সিকান্দার’-এ সালমান ও রাশমিকা মান্দানা ছাড়াও দেখা যাবে কাজল আগরওয়ালকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। জানা গেছে, এই সিনেমার ভিলেন তিনিই। অন্যান্য ভূমিকায় রয়েছেন সুনীল শেঠি, শরমন যোশী, প্রতীক বাব্বর।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর