মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ার মেলাকার বান্দা হিলিরের জালান বুকিত সেনজুয়াংয়ে নির্মাণাধীন একটি তিনতলা ভবন ধসে একজন বাংলাদেশি শ্রমিক মারা গেছেন এবং দুইজন আহত হয়েছেন।

সেন্ট্রাল মেলাকা জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার ক্রিস্টোফার প্যাটিট শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, সন্ধ্যা ৬টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় জিদান (২২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে, ৩২ এবং ৪৯ বছর বয়সী দুই পাকিস্তানি নাগরিককে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং ৮টা ৪৫ মিনিটে ভবনের প্রথম তলার ধ্বংসস্তূপ থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশপ্রধান জানান, ঘটনার সময় ওই তিন বিদেশি শ্রমিক ধ্বংসস্তূপে আটকে পড়ার আগে কংক্রিটের কাজ করছিলেন।

এদিকে মেলাকা ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর আর. সাইফুল ইসওয়ান্দি আর হাসান বলেছেন, সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ব্রিগেড দেখতে পায় যে ৬০ থেকে ৮০ ফুট পরিমাপের বিল্ডিংয়ের পুরো প্রথম তলাটি নিচের তলায় ভেঙে পড়েছে যা নির্মাণাধীন ছিল।

৮১ জন কর্মকর্তা ও সদস্যেরা কংক্রিটের ধ্বংসস্তূপের মধ্যে থেকে নিহত এবং আহতদের উদ্ধার করা হয়। তার মতে, নির্মাণাধীন তিনতলা ভবনের উদ্ধার অভিযানে ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) পাদাং টেমু এবং বিবিপি মেলাকা টেঙ্গার মোট ৮১ জন কর্মকর্তা ও সদস্য কাজ করেছেন।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী