আবারও প্রমাণ দিলেন কেন তিনি থালাইভা

চেহারা ‘নায়কসুলভ’ নয়। মুখে কাঁচা-পাকা দাড়ি। মাথায় টাক। তবে এই তারকার কাছে বয়স যেন শুধুই একটি সংখ্যা। অসামান্য অভিনয় দক্ষতায় তার নামের পাশে জুড়ে গেছে নানা রকম খেতাব। অনেক ভক্ত তাকে সিনেমার দেবতা হিসেবে পূজাও করেন। এই মানুষটির সিনেমা মুক্তি পেলে দক্ষিণ ভারতে যেন হইচই পড়ে যায়। তিনি রজনীকান্ত।

তিনি দক্ষিণ ভারতের সিনেমায় থালাইভা নামে পরিচিত। থালাইভা মানে নেতা। ৭৩ বছর বয়সেও সিনেমা মুক্তি দিয়ে রজনীকান্ত প্রমাণ করে যাচ্ছেন কেন তিনি থালাইভা।

গেল বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিশ্বব্যাপী ৬ হাজার পর্দায় মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত সিনেমা ‘ভেট্টিয়ান’। মুক্তি পেয়েই এটি গড়েছে নতুন ইতিহাস। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে তার ছবিটি।

বলিউডের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেল, টি. জে. জ্ঞানভেল পরিচালিত এবং সুভাষ করন প্রযোজিত ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিথ ‘ভেট্টিয়ান’ মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী আয় করেছে প্রায় সাড়ে ৬৮ কোটি রুপিরও বেশি। ভারতে ছবিটি আয় করেছে ৩৭ কোটি রুপি। বিদেশের আয় ৩১ কোটি রুপি।

মুক্তির দিনেই সর্বোচ্চ আয়ের তালিকার শীর্ষে রয়েছে থালাপাতি বিজয়ের ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ ছবি। চলতি বছর মুক্তিপ্রাপ্ত ছবিটি প্রথম দিনেই বিশ্বব্যাপী আয় করেছিল ১০৪ কোটি রুপিরও বেশি!

রজনীকান্ত সাধারণত অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমা করতেই পছন্দ করেন। তার ভক্তরা তাকে সবসময় ‘অ্যাংরি’ মুডে দেখতে চান। এবারও তার ব্যতিক্রম হয়নি। ‘ভেট্টিয়ান’ ছবিটিও ভরপুর অ্যাকশনে মন ভরাচ্ছে দর্শকের। প্রথমদিনের বড় আয়ের পর গতকাল শুক্রবারও বেশ মোটা অংকের সংগ্রহ পেয়েছে ছবিটি। এদিন ছবিটি শুধু ভারতেই আয় করেছে ২৪ কোটি রুপি।

একটা বয়সে এসে অভিনেতারা মূল চরিত্রের অভিনয় থেকে সরে যান। তবে ৭৩ বছর বয়সেও রুপালি পর্দায় অ্যাকশনের কারিশমা দেখিয়ে হাঁটুর বয়সী সব নায়কদের টেক্কা দিচ্ছেন রজনীকান্ত। আর তার সিনেমা মানেই সেই সিনেমার সবকিছুই তিনি, মূল চরিত্র তো বটেই। যা সত্যিই বিরল এক ব্যাপার উপমহাদেশ তথা বিশ্ব সিনেমার ইতিহাসে।

‘ভেট্টিয়ান’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। এ ছবির মধ্য দিয়ে প্রায় ৩৩ বছর পর একসঙ্গে অভিনয় করলেন দুই সুপারস্টার। সর্বশেষ ১৯৯১ সালে তাদের ‘হাম’ সিনেমায় দেখা গিয়েছিল। দুই কিংবদন্তিকে একসঙ্গে পর্দায় দেখতে পাবার খুশিতে উচ্ছ্বসিত ভক্তরা।

এ ছাড়াও এ ছবির বিভিন্ন চরিত্রে আছেন ফাহাদ ফাসিল, রানা দাগ্গুবতি, মঞ্জু ওয়ারিয়র, ঋতিকা সিং, রোহিনী, রাও রমেশ প্রমুখ।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী