মালয়েশিয়ায় কৃষি খামারে অভিযান, ২০ বাংলাদেশিসহ আটক ৮৬

মালয়েশিয়ায় একটি কৃষি এলাকায় সমন্বিত অভিযান চালিয়ে ২০ বাংলাদেশিসহ ৮৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

সোমবার (৭ অক্টোবর) কেলানতানের ভারপ্রাপ্ত অভিবাসন পরিচালক নিক আখতারুল হক নিক আবদুল রহমান জানান, কেলানতান রাজ্যের গুয়া মুসাংয়ের লোজিং পার্বত্য অঞ্চলের একটি কৃষি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিবাসন কর্মকর্তা জানান, স্থানীয় কৃষকদের কাছ থেকে পাওয়া তথ্য এবং গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী দেখা গেছে, অনেকদিন ধরে এই কৃষি এলাকায় বিদেশিদের তত্ত্বাবধানে কৃষি খামার গড়ে তুলে এবং সেখানে অবৈধ বিদেশি শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছিলেন।

এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার (৪ অক্টোবর) ভোর ৩টার দিকে কেলানতান ইমিগ্রেশনের আইন প্রয়োগ শাখা ও বিভিন্ন সংস্থার সহযোগিতায় শ্রমিকদের বসবাসের ঘর এবং রেস্টুরেন্টসহ ১৬টি স্থানে অভিযান চালিয়ে মোট ৮৬ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ২০ বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ৬২ জন ও নেপালের চারজন নাগরিক রয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধি ভঙ্গের অভিযোগে তদন্তের জন্য তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

এছাড়া দেশটিতে অবৈধ অভিবাসীদের বিষয়ে তথ্য দিতে কেলানতান ইমিগ্রেশনের +৬০১৯-৯৮৪০৩৭৭ নম্বরে ফোন করে বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প