দুর্গাপূজায় ৩ ধাপে নিরাপত্তা দেয়া হবে: আইজিপি

দুর্গাপূজায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, তিনটি ধাপে পূজার নিরাপত্তা দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷

সোমবার (৭ অক্টোবর) দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে রাজধানীতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ঢাকেশ্বরী মন্দিরের ৮০০ বছরের পুরনো একটা ঐতিহ্য রয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, দেশে এ বছর ৩১ হাজারের বেশি মণ্ডপে পূজা হচ্ছে দেশে৷ ঢাকায় অন্যান্য বারের চেয়ে এবার ৬টি বেশি মণ্ডপে পূজা বেশি৷ উৎসাহ-উদ্দীপনার কোনো ঘাটতি নেই কোথাও৷ কোথাও কোথাও প্রতিমা ভাঙার খোঁজ পাওয়া গেলেও সেটি নগণ্য৷

মো. ময়নুল ইসলাম বলেন, ঝুঁকি বিবেচনায় এবারের পূজায় সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা সংকট নেই৷ তবে কেউ যাতে ফায়দা নিতে না পারেন, সেজন্যই ব্যবস্থা নেয়াতে কোনো ত্রুটি রাখা হচ্ছে না৷

তিনি বলেন, 

তিনটি ধাপে পূজার নিরাপত্তা দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ মন্দিরগুলোতে আনসার মোতায়েন থাকবে আগামীকাল (মঙ্গলবার) থেকেই৷ অন্যান্য বাহিনীও টহলে থাকবে৷ বিশেষায়িত পুলিশ বাহিনীও দায়িত্বে থাকবে৷ যদি কেউ পূজায় আইনশৃঙ্খলা ব্যহত করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷

‘কোথাও কোনো অপতৎপরতার সুযোগ নেই৷ থাকবে সাইবার তদারকিও৷ ৯৯৯ সব সময় চালু রয়েছে৷ বিশেষ কন্ট্রোল রুমে সারা দেশ থেকে পূজার নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা হবে’, যোগ করেন আইজিপি।

তিনি আরও বলেন, সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড নিরাপত্তা দেবে৷ পূজা মণ্ডপগুলোতে সিসি এবং আইপি ক্যামেরা বসাতে বলা হয়েছে৷

‘প্রত্যেক নাগরিকের স্বাধীনতা আছে, থাকবে৷ কিন্তু জঙ্গি ভাবাদর্শ ও কর্মকাণ্ড চলতে দেয়া হবে না৷ নিষিদ্ধ সংগঠন ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে৷ জঙ্গি-সন্ত্রাসীদের জামিন দেয়ার কার্যক্রম বিগত সরকারের৷ যারা জামিনে বের হয়েছেন, তারা নজরদারিতে আছেন’, যোগ করেন মো. ময়নুল ইসলাম৷

পুলিশ বাহিনীতে হারানো মনোবল ফিরে আসতে শুরু করেছে জানিয়ে আইজিপি বলেন, মামলার আসামি হওয়া ১৭ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে৷ ছাত্র-জনতার বিপ্লবে ১৮৭ জন পুলিশ সদস্য তাদের বিরুদ্ধে কাজ করেছেন৷ যারা অপরাধ করেছেন এবং শৃঙ্খলা ভঙ্গ করেছেন, অনুপস্থিত থাকছেন, তাদের তো চাকরি থাকার কথা না৷ তবে পুলিশ বাহিনীতে হারানো মনোবল ফিরে আসতে শুরু করেছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প