মালয়েশিয়ায় কমনওয়েলথ সামিটে বাংলাদেশের তরুণরা

মালয়েশিয়ার লিমককউইং ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী ‘কমনওয়েলথ স্টুডেন্ট গভর্ন্যান্স সামিট-২০২৪।’ রোববার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক এই সামিটের সমাপনী অধিবেশনে বাংলাদেশের পক্ষে জাতীয় পতাকা হাতে অংশ নেন ‘বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়ার (বিয়াম)’ তরুণরা।

কমনওয়েলথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, মালয়েশিয়ান মিনিস্ট্রি অব হায়ার এডুকেশন, ইয়ুথ হাব ও লিমককউইং ইউনিভার্সিটির যৌথ আয়োজনে সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া পার্লামেন্টের স্পিকার তানশ্রী দাতু ডক্টর জোহারি বিন আবদুল।

তিনি আন্তর্জাতিক তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা একেকজন নিজ দেশের লিডার। আগামী দিন তোমরাই নিজ দেশের নেতৃত্ব দেবে। আমাদের এই দেশ থেকে ভালো যা কিছু শিখে গেলে তা নিজেদের দেশে বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, একদিন তোমরা যখন নিজ দেশের নেতৃত্বের জায়গায় পৌঁছাবে এবং তোমার দেশের কোথাও কোনো অনুষ্ঠানে যদি আমি উপস্থিত থাকি তাহলে সেদিন স্পিকারের জায়গায় তোমরা থাকবে। আর শ্রোতার জায়গাটিতে আমি বসে তোমাদের নেতৃত্বের সাফল্যগাঁথা গল্প শুনবো।

সামিটে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন বেনজামিন ফ্রাসের।

তিনি বিশ্বের বিভিন্ন দেশের তরুণ শিক্ষার্থীদের গৌরবগাঁথা ইতিহাস স্মৃতিচারণ করেন। সবশেষ তিনি আওয়ামী সরকারের পতনে শিক্ষার্থীদের সাহসী ভূমিকার কথা উল্লেখ করেন। একই সঙ্গে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য এক মিনিট নীরবতা পালন করেন।

অনুষ্ঠানে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) রেহানা পারভিন, ইয়ুথ হাবের ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট পাভেল সারওয়ারসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স