মালদ্বীপ গমনেচ্ছুদের প্রতি বাংলাদেশ হাইকমিশনের জরুরি নির্দেশনা

নতুন করে কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ থেকে মালদ্বীপে গমনেচ্ছুদের জন্য এক জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ হাইকমিশন। তাতে মালদ্বীপ যাওয়ার আগে কয়েকটি বিষয় যাচাই বাছাইয়ের আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনায় ভিসা ও কাজের ধরন, বেতন ও থাকা খাওয়ার সুযোগ সুবিধা এবং নিয়োগকর্তার স্বাক্ষরিত চুক্তিপত্র সঠিকভাবে যাচাই বাছাই করতে বলা হয়েছে। না হলে মালদ্বীপে গিয়ে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে হাইকমিশন।

মালদ্বীপে এক লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস। শ্রমে ঘামে ভাগ্যের চাকা ঘুরিয়ে ভালো আয়ের আশায় বছরের পর বছর দেশটিতে পাড়ি জমাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। কিন্তু বর্তমানে ভালো নেই দেশটিতে যাওয়া নতুন প্রবাসীরা।

বিশেষ করে উন্মুক্ত ভিসায় যারা যান তারাই নানা সমস্যায় জর্জরিত। এ প্রবাসীদের মধ্যে কেউ কেউ কাজ পেলেও অনেকে আবার কাজ ও বৈধ মালিকানা পাচ্ছেন না।

তাছাড়া নির্ধারিত সময়েও কাঙ্ক্ষিত কাজ না পেয়ে চরম হতাশায় ভুগছেন অসংখ্য প্রবাসী। এ কারণেই বাংলাদেশ থেকে নতুন করে মালদ্বীপে যাওয়ার আগে সবকিছু যাচাই বাছাই করেই দেশটিতে ঢোকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

নির্দেশনায় হাইকমিশন আরও জানায়, নতুন চাকরি প্রত্যাশীদের মালদ্বীপ প্রবেশের আগে যে প্রতিষ্ঠানে যাবেন সেখানে পর্যাপ্ত কর্মসংস্থান আছে কিনা তা অবশ্যই জেনে নেয়া উচিত। বেতন, থাকা ও খাওয়ার ব্যবস্থা কেমন হবে এবং নিয়োগকর্তার স্বাক্ষরিত চুক্তিপত্র সঠিক কিনা।

এসব বিষয় না জানলে অনেক ধরনের সমস্যায় পড়তে পারেন বলে নির্দেশনায় সতর্ক করা হয়। অনেক দিন ধরে কাজ পাচ্ছেন না এমন বহু প্রবাসী কাজের সন্ধানে ফোন করেন, নতুন করে যারাই যেতে চান তারা দেখে শুনে সিদ্ধান্ত নেয়া উচিত বলে মত বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরও।

নতুন কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েও কর্মীদের নিয়ম বহির্ভূতভাবে মালদ্বীপে বিভিন্ন ভিসায় নিয়ে প্রতারিত করছেন অনেকে। এ ধরনের কর্মকাণ্ডে মালদ্বীপ-বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মত সংশ্লিষ্টদের।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল