এসএসসি ও সমমানের ফলাফল রেজাল্টকে কাগজের টুকরা বললেন জোভান

চলতি বছরের দেশের সবকটি শিক্ষাবোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফল ভালো করা ও মন্দ করা শিক্ষার্থীদের নিয়ে বিভিন্নজন সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের স্ট্যাটাস দিচ্ছেন। অনেকেই ফলাফল খারাপ করা শিক্ষার্থীদের মানসিকভাবে ভেঙে না পড়ার জন্য পরামর্শ দিচ্ছেন। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানও তার সোশ্যাল মিডিয়ায় এবারের ‘এসএসসি’র ফলাফল নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

জোভান তার স্ট্যাটাসে এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্টকে একটি কাগজের টুকরার সঙ্গে তুলনা করেছেন। তিনি লিখেছেন, ‘রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা। কিন্তু তুমি মা-বাবার কলিজার টুকরা। এসএসসি ফল এরই মধ্যে প্রকাশ হয়েছে।’

জোভানের এ স্ট্যাটাসের সঙ্গে তার অনুরাগীরাও সহমত প্রকাশ করেছেন। ফারিহা নামের একজন জোবানের স্ট্যাটাসের মন্তেব্যে লিখেছেন, ‘হাসিনার আমলেই ভালো ছিলাম! হয় এ-প্লাস না হয় অটো পাস।’ সাব্বির নামের একজন লিখেছেন, ‘এই এক টুকরা কাগজেই অনেকের ভবিষ্যৎ লেখা হয়ে যায়।’

২০২৫ সালের এসএসসি ও সমমানের পাসের হার গড়ে ৬৮.৪৫ শতাংশ। এবারের পাসের হার তুলনামূলক কম। এ বছর পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে।

জানা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ