মালদ্বীপে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

মালদ্বীপজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলছে সাঁড়াশি অভিযান। এখন পর্যন্ত ২১ অবৈধ প্রবাসী আটক হয়েছেন যাদের বেশিরভাগই বাংলাদেশি। এ অবস্থায় প্রবাসীদের সতর্ক ও অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

এশিয়া মহাদেশে উন্নত দেশের তালিকায় মালদ্বীপ অন্যতম। দেশটিতে বৈধ-অবৈধ মিলে বর্তমানে লাখের বেশি বাংলাদেশি কাজ করছেন। এই সংখ্যা প্রতি বছরই বাড়ছে।

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালদ্বীপজুড়ে প্রতিদিনই চলছে বিশেষ অভিযান। আইন ভঙ্গকারী প্রবাসীদের সম্পর্কে অভিযোগ জানাতে স্থানীয়দের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে দেশটির সরকার। চালুর পর থেকে এখন পর্যন্ত এই প্ল্যাটফর্মে এক হাজারেরও বেশি অভিযোগ জমা পড়েছে।

সম্প্রতি রাজধানী মালের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে ২১ জনেরও বেশি অভিবাসীকে গ্রেফতার করে দেশটির অভিবাসন বিভাগ। যাদের বেশিরভাগই বাংলাদেশি।

মালদ্বীপ প্রশাসনের কঠোর অবস্থানে দেশটিতে বসবাসরত বৈধ ও অবৈধ অভিবাসীরা বিপাকে পড়ছেন বলে জানান প্রবাসীরা।

এমন পরিস্থিতিতে অভিযোগ দেয়ার ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে প্রবাসীদের সতর্ক ও অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন, আমি অনুরোধ করব বাংলাদেশি যারা এখানে রয়েছেন তারা বাংলাদেশি অভিবাসী আইন যেটি রয়েছে সেটি মেনে চলবেন। ভিসার বাইরে যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলো থেকে বিরত থাকবেন।

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে ২০২৪ সালে পাঁচ হাজার ৬শ জনেরও বেশি প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালদ্বীপ। যার বেশিরভাগই বাংলাদেশি।

  • Related Posts

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এই পদত্যাগের…

    Continue reading
    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে…

    Continue reading

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা