মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যুক্তরাষ্ট্রের ৫ রাজ্যে বোমা হামলার হুমকি, ভোটগ্রহণ বিঘ্নিত

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ রাজ্যে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এগুলোর বেশিরভাগই রুশ ই-মেইল ডোমেইন থেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে এফবিআই। মঙ্গলবার (৫ নভেম্বর) নির্বাচন চলাকালীন জর্জিয়া, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন এবং পেনসিলভানিয়ার নির্বাচনী কেন্দ্রগুলোতে বোমা হামলার এই হুমকি দেওয়া হয়।

তবে এসব হুমকি ‘ভুয়া’ বলে জানিয়েছে এফবিআই। নির্বাচনের স্বচ্ছতা এবং নিরাপত্তাকে নিজেদের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছে তদন্ত সংস্থাটি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বোমা হামলার হুমকির জেরে জর্জিয়ার ফালটন কাউন্টির দুটি কেন্দ্রে সাময়িকভাবে নির্বাচন বন্ধ রাখতে হয়। এ কারণে কাউন্টির কর্মকর্তারা আদালতের কাছে নির্ধারিত সময়সীমার পরও ভোটগ্রহণ চালিয়ে যাওয়ার অনুমতি চেয়েছেন।

জর্জিয়ার মন্ত্রী ব্র্যাড রাফেনসপারগার এই ঘটনায় রাশিয়াকে দায়ী করে বলেছেন, দেশটি মার্কিন নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে এবং আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়।

তবে রাশিয়ার ওয়াশিংটনস্থ দূতাবাস এ ধরনের অভিযোগকে ‘দুরভিসন্ধিমূলক অপবাদ’ বলে দাবি করেছে।

এদিন উইসকনসিনের ম্যাডিসনেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। তবে তার জন্য ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

একই পরিস্থিতি দেখা গেছে মিশিগানে। অ্যারিজোনার নাভাহো কাউন্টিতেও বেশ কয়েকটি ভোটকেন্দ্রে বোমা হামলার ভুয়া হুমকি পাঠানো হয়। এর ফলে ভোটগ্রহণ সাময়িকভাবে বিঘ্নিত হয়।

যুক্তরাষ্ট্রে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বর্তমান পরিস্থিতিতে ভোটের সুষ্ঠুতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ধাপে সতর্কতা অবলম্বন করছে যুক্তরাষ্ট্র।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স