নির্বাচনের বুথফেরত জরিপে এগিয়ে ট্রাম্প, ব্যবধান কত?

ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের অপেক্ষার প্রহর প্রায় শেষ হয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। তবে এরইমধ্যে বিভিন্ন বুথফেরত জরিপের ফল আসতে শুরু করেছে। যার মধ্যে একটিতে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।

এনবিসি’র এক জরিপে দেখা গেছে, ৫১ শতাংশ ভোটার অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে ট্রাম্পের ওপরই আস্থা রাখছেন। যেখানে কমলা হারিসকে সমর্থন করছেন ৪৭ শতাংশ ভোটার।

এছাড়া ৭২ শতাংশ ভোটার বলেছেন, তারা দেশের অবস্থা নিয়ে ‘রাগ’ বা ‘অসন্তুষ্ট’। এটিকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলার জন্য ‘খারাপ লক্ষণ’ হিসেবেই দেখা হচ্ছে।

সংবাদমাধ্যম ডেইলি মেইল বলছে, মার্কিন ভোটাররা তাদের ভোট দেয়ার ক্ষেত্রে কোন বিষয়টি বেশি বিবেচনায় নিয়েছে, এনবিসির এই বুথফেরত জরিপ তার প্রথম ইঙ্গিত। 

এদিকে এপির ভোটকাস্টের তথ্য মতে, মার্কিন ভোটাররা বলেছেন যে অর্থনীতি এবং অভিবাসনই বর্তমানে যুক্তরাষ্ট্রের মূল সমস্যা।
যুক্তরাষ্ট্রজুড়ে ১ লাখ ১০ হাজারেরও বেশি ভোটারের ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, দেশটি নেতিবাচকতা এবং হতাশার মধ্যে নিমজ্জিত। 

এই জরিপে আরও দেখা গেছে, ১০ জনের মধ্যে 8 জন ভোটার যেভাবে দেশ পরিচালনা করা হয় তাতে ‘বড় পরিবর্তন’ চান। এর মধ্যে প্রায় এক-চতুর্থাংশ ভোটার আবার বলেছেন, তারা পুরোপুরি পরিবর্তন চান।

এছাড়া যুক্তরাষ্ট্র ভুল পথে রয়েছে বলে মনে করেন ১০ জনের মধ্যে ৭ জন ভোটার।

অন্যদিকে, সিএনএন-এর জাতীয় বুথফেরত জরিপের প্রাথমিক ফলাফল অনুসারে, চলতি বছরের নির্বাচনে প্রায় তিন-চতুর্থাংশ ভোটার আজ (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রে যেভাবে ভোট চলছে তা নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন।

জরিপ মতে, মাত্র এক-চতুর্থাংশ ভোটার নিজেদের উৎসাহী বা জাতির অবস্থা নিয়ে সন্তুষ্ট বলে জানিয়েছেন। এছাড়া ১০ জনের মধ্যে ৪ জনেরও বেশি অসন্তুষ্ট এবং ১০ জনের মধ্যে ৩ জন বলেছেন যে তারা রাগান্বিত।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প