মাথায় আঘাত পেয়ে আহত স্পাইডারম্যান

হলিউডের বিখ্যাত অভিনেতা টম হল্যান্ড আবারও পর্দায় ফিরছেন স্পাইডারম্যানের চরিত্রে। আসন্ন সুপারহিরো সিনেমাটির নাম রাখা হয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এর শুটিং চলাকালীন মাথায় আঘাত পেয়ে আহত হয়েছেন অভিনেতা। ভ্যারাইটিসহ আরও বেশ কিছু গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রগুলো বলছে, শুটিং করতে গিয়ে মাথায় আঘাত পান টম হল্যান্ড। তাকে বেশ কিছুদিন শুটিং থেকে বিরতি নিতে হবে।

সাময়িক বিরতির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সতর্কতার স্বার্থে। কয়েকদিন পর আবারও তিনি শুটিংয়ে ফিরে আসবেন। মার্ভেল স্টুডিওসের সঙ্গে যৌথভাবে ছবিটি নির্মাণ করছে সনি। তারা আজ সোমবার টম হল্যান্ডকে নিয়ে একটি সভা করবে। সেখানে নতুন করে শুটিংয়ের পরিকল্পনা ঠিক করা হবে।

ছবিটির শুটিং শুরু হয়েছে গত আগস্ট মাসে। আগামী বছর জুলাই মাসের ৩১ তারিখে এটি মুক্তি পাবে বলে জানা গেছে।

এর আগে গত মাসে সনি একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে টম হল্যান্ডকে নতুন স্পাইডি পোশাকে শুটিং করতে দেখা গেছে। এটি তার ২০২১ সালের ‘স্পাইডার-ম্যান: নো ওয়েতে হোম’ ছবির পর প্রথমবার স্পাইডার-ম্যানের চরিত্রে ফিরে আসা।

ভিডিওতে টম বলেন, ‘আজ শুটিংয়ের প্রথম দিন। এটা আমার স্পাইডার-ম্যান ছবির চতুর্থ প্রথম দিন। স্যুটটি পরার সময় অনুভূতি আলাদা। এবার দর্শকও উপস্থিত ছিল, যা খুবই উত্তেজনাপূর্ণ।’

শুটিংয়ে তার সঙ্গে আছেন জেনদায়া, জ্যাকব বাতালন, লিজা কোলন-জায়াস, ট্রামেল তিলম্যান, স্যাডি সিঙ্ক, মার্ক রাফালো এবং জন বার্নথাল। এছাড়া ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ ছবির মাইকেল মান্ডো আবার স্করপিয়ন চরিত্রে ফিরছেন।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের