বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় নতুন উদ্যোগ মালয়েশিয়ার

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় জালিয়াতি রোধে ব্যাপক সংস্কার হতে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, বায়োমেট্রিক ভেরিফিকেশন বা আঙুলের ছাপ গ্রহণ বাধ্যতামূলক করা।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি জুলফেকলি আহমেদ ২০ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেছেন, মেডিকেল এক্সামিনেশন মনিটরিং এজেন্সির (ফোমেমা) তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষার তদারকি জোরদার করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব পদক্ষেপের মধ্যে থাকবে, আঙুলের ছাপভিত্তিক শনাক্তকরণ ব্যবস্থা চালু এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরীক্ষার ফলাফল পর্যালোচনা।

জনস্বাস্থ্য রক্ষায় এবং জালিয়াতি ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কেউ আগে প্রতারণা করে পার পেলেও চিরকাল তা করতে পারবে না। কারণ আমাদের স্ক্রিনিং আরও কঠোর হচ্ছে।

বিদেশি কর্মীদের এক্সরে রিপোর্ট কোনও সন্দেহের উদ্রেক করলে তা বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে পুনর্মূল্যায়ন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে অভিযোগ করা হয়, কিছু অসাধু চক্র অসুস্থ বিদেশি কর্মীদের নামে সুস্থ ব্যক্তিদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছে।

ফোমেমার প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহদ আফিক ফারহান মোহদ হানিফ সতর্ক করে বলেছেন, এসব জালিয়াতির কারণে সংক্রামক রোগ ছড়িয়ে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হতে পারে।

নতুন উদ্যোগে এসব জালিয়াতি ঠেকানো আরও ফলপ্রসূ হবে আশা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আঙুলের ছাপভিত্তিক ব্যবস্থা বায়োমেট্রিক পদ্ধতির দিকে আমরা এগোচ্ছি। এটি ধারাবাহিক উন্নতিরই অংশ। নতুন ব্যবস্থার কোনও দুর্বলতা থাকলে তা দ্রুতই নির্মূল করা সম্ভব হবে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ