মাত্র ৩১ বছর বয়সেই অবসরে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা

২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন স্যামুয়েল উমতিতি। বার্সেলোনার জার্সিতেও বেশ কয়েকটি শিরোপাও জিতে ফেলেছিলেন। এক সময় ইউরোপের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে মনে করা হতো উমতিতিতে। কিন্তু হাঁটুর ইনজুরির সঙ্গে লড়াইয়ে অবশেষে হার মানতে বাধ্য হলেন এই ফরাসি সেন্টারব্যাক।

মাত্র ৩১ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানালেন সামুয়েল উমতিতি। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন ভিডিওবার্তায় অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন।

ফরাসি জায়ান্ট লিওঁর একাডেমি থেকে উঠে এসে বার্সেলোনা ও ফ্রান্সের তারকা হয়েছিলেন উমতিতি। কিন্তু দীর্ঘস্থায়ী ইনজুরির কারণে অবশেষে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি। তার ক্যারিয়ারের পরিসমাপ্তি একই সঙ্গে গৌরব ও হতাশার দৃষ্টান্ত হয়েছে থাকবে।

ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিতে গিয়ে উমতিতি লিখেছেন, ‘উত্থান-পতনে ভরা ঘটনাবহুল ক্যারিয়ারের বিদায় বলার সময় এসে গেছে… আমি আবেগ দিয়ে সবকিছু দিয়েছি এবং কোনো আফসোস নেই। আমি ধন্যবাদ জানাতে চাই সেই সব ক্লাব, সভাপতি, কোচ এবং খেলোয়াড়দের, যাদের সঙ্গে দাঁড়ানোর সুযোগ পেয়েছি।’

‘ধন্যবাদ, লিওঁ। ধন্যবাদ, বার্সেলোনা। ধন্যবাদ, লিল। ধন্যবাদ, লেচে। ধন্যবাদ, ফ্রান্স। আর ধন্যবাদ সকল সমর্থকদের, আপনাদের সমর্থনের জন্য।’

২০১৮ সালে ফ্রান্সের দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে উমতিতির ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। সেই বিশ্বকাপে রাফায়েল ভারানের সঙ্গে জুটি বেঁধে মোট ছয়টি ম্যাচে ফরাসিদের রক্ষণভাগ সামলেছেন তিনি। বার্সেলোনার জার্সিতে জিতেছেন দুটি লা লিগা ও তিনটি কোপা দেল রে’র শিরোপা। তবে ইনজুরি তার পূর্ণ সম্ভাবনাকে বিকশিত হতে দেয়নি। ২০১৮ সালের পর ক্রমশ মাঠে তার উপস্থিতি কমতে থাকে। হাঁটুর ইনজুরি এই এলিট ফুটবলারের ক্যারিয়ার ক্রমেই শেষ করে দিতে থাকে।

গত জুনে ফরাসি ক্লাব লিলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই ক্লাবহীন ছিলেন উমতিতি। এখনও ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ না করলেও তিনি যে কোনো না কোনোভাবে খেলাটার সঙ্গেই যুক্ত থাকবেন তা মোটামুটি নিশ্চিত।  

ফ্রান্সের জার্সিতে ২০১৬ সালে অভিষেকের পর ২০১৯ পর্যন্ত ৩১ ম্যাচ খেলে ৪ গোল করেছেন উমতিতি। 

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর