পদ্মরাগের ৪ বগি লাইনচ্যুত, রংপুর-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ লোকাল ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর অঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে।এ কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ট্রেনযাত্রীরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার মাত্র ৩০০ গজ দূরে ট্রেনটি লাইনচ্যুত হয়।

লাইনচ্যুত হওয়ার কারণে রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, নাটোরসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে ঢাকামুখী আন্তঃনগর ট্রেনও চলাচল করতে পারছে না। ফলে রংপুর অঞ্চলসহ উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম। তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ শুরু হবে।

  • Related Posts

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বগুড়ার ধুনট উপজেলায় বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহেল রানা (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় একই মোটরসাইকেল আরোহী নিহতের ছোট ভাই রাব্বী হাসান (১৮) আহত হয়েছে। বুধবার…

    Continue reading
    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারিত্বে প্রায় ২৮.৬৮ বিলিয়ন অস্ট্রেলিয়ান…

    Continue reading

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি