মঞ্চসারথি আতাউর রহমান মারা গেছেন

দেশের বরেণ্য অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১১ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য এবং আমাদের প্রিয় সহকর্মী মঞ্চসারথি আতাউর রহমান কিছুক্ষণ আগে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’

জানা গেছে, আতাউর রহমানকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ মঙ্গলবার (১২ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মরদেহ শহীদ বেদিতে রাখা হবে। তার আগে বাদ জোহর মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি অর্কেডে তার নিজ বাসভবনের সামনে খোলামাঠে আতাউর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে। শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন।

তবে ওই হাসপাতালে তখন আইসিইউ সুবিধা না থাকায় ধানমন্ডির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তি করার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে কিছুটা শারীরিক উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হলে রোববার (১০ মে) তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বহুমাত্রিক পরিচয়ের অধিকারী আতাউর রহমান। একাধারে অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত।

আতাউর রহমানের নির্দেশিত মঞ্চনাটকের মধ্যে রয়েছে- দ্বিজেন্দ্রলাল রায় রচিত শাজাহান, স্যামুয়েল বেকেট রচিত ওয়েটিং ফর গোডো, আরভিন শ রচিত বিউরি দ্য ডেড, বার্থল্ড ব্রেচট রচিত গ্যালিলিও, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রক্তকরবী।

তিনি স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, শহীদ মুনীর চৌধুরী পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

  • Related Posts

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এই পদত্যাগের…

    Continue reading
    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে…

    Continue reading

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা