নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির নির্বাচনে দুটি প্যানেলের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র প্রস্তুত হচ্ছে

চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠেয় নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির নির্বাচনে এখন পর্যন্ত দুটি প্যানেলের প্রতিদ্বন্দ্বিতার খবর জানা গেছে। একটি বর্তমান সভাপতি ওসাধারণ সম্পাদক যথাক্রমে আতাউর রহমান সেলিম ও মোহাম্মাদ আলীর নেতৃত্বে সেলিম-আলী প্যানেল ও অপরটি সোসাইটিরই সাবেক সভাপতি আজমল হোসেন কুনু ও সন্দীপ এসোসিয়েশনের সভাপতি ফিরোজ আহমেদ এর নেতৃত্বে কুনু-ফিরোজ প্যানেল।

আতাউর রহমান সেলিম ও মোহাম্মাদ আলীর নেতৃত্বে বর্তমান কার্যকরী কমিটির ১৯ সদস্যের ১৪ জন পুনরায় সেলিম-আলী প্যানেলের পক্ষে আসন্ন নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া আছেন সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সহ-সভাপতি পদে কামরুজ্জামান কামরুল।

তবে বর্তমান কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি ও সহসাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়া কুনু- ফিরোজ প্যানেলের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন বলে জানা গেছে।

আগামী অক্টোবরে নির্ধারিত সোসাইটির নির্বাচনে বর্তমানে ১৯টি পদের পরিবর্তে গত সাধারণ সভায় অনুমোদিত ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দুটি প্যানেল এর পক্ষে ভোটার সংগ্রহের কাজ শুরু হয়েছে ইতোমধ্যে। আগামী ৩০ জুনের মধ্যে যারা সোসাইটির সদস্য হবেন, বা সদস্যপদ নবায়ন করবেন তারাই কেবল অক্টোবরের নির্বাচনে অংশ নিতে পারবেন।

সোসাইটির নির্বাচনে সংশ্লিষ্টতার পূর্ব অভিজ্ঞতাসম্পন্নদের ধারণা মতে এবার ভোটারের সংখ্যা ২২ হাজার থেকে ২৫ হাজার পর্যন্ত হতে পারে।

এতে সোসাইটির সদস্য সংগ্রহ বাবদ প্রায় এবার ৫ লক্ষ ডলার পর্যন্ত সংগ্রহের সম্ভাবনা রয়েছে।

  • Related Posts

    রাষ্ট্রপতির হার্টে ব্লক, পরানো হয়েছে ‘রিং’

    যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ার পর জরুরিভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও…

    Continue reading
    ইরান যুদ্ধের চাপে সাফল্যের খোঁজে চীন সফরে ট্রাম্প

    এক বছর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, উচ্চ শুল্ক আরোপের মাধ্যমে তিনি আমেরিকার প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনকে চাপে ফেলবেন। কিন্তু এবার তিনি চীন সফরে যাচ্ছেন অনেক কম প্রত্যাশা…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    রাষ্ট্রপতির হার্টে ব্লক, পরানো হয়েছে ‘রিং’

    রাষ্ট্রপতির হার্টে ব্লক, পরানো হয়েছে ‘রিং’

    ইরান যুদ্ধের চাপে সাফল্যের খোঁজে চীন সফরে ট্রাম্প

    ইরান যুদ্ধের চাপে সাফল্যের খোঁজে চীন সফরে ট্রাম্প

    হবিগঞ্জ-সিলেট রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

    হবিগঞ্জ-সিলেট রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

    সর্বোচ্চ রানের হায়দরাবাদই এবার ডুবলো আইপিএলের সর্বনিম্ন রানের লজ্জায়

    সর্বোচ্চ রানের হায়দরাবাদই এবার ডুবলো আইপিএলের সর্বনিম্ন রানের লজ্জায়

    বিজয়ের সিদ্ধান্তে নতুন বিতর্ক, প্রশংসায় ভাসছেন কমল হাসান

    বিজয়ের সিদ্ধান্তে নতুন বিতর্ক, প্রশংসায় ভাসছেন কমল হাসান

    নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত

    নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হেলাল উদ্দিন

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হেলাল উদ্দিন

    বিরোধী দলে ভাঙনের সুর, আস্থা ভোটের আগে স্বস্তিতে বিজয়

    বিরোধী দলে ভাঙনের সুর, আস্থা ভোটের আগে স্বস্তিতে বিজয়

    নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত

    নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত

    ভাঙার মুখে রজার মিলার সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ড!

    ভাঙার মুখে রজার মিলার সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ড!