ভোটকেন্দ্রে রাশিয়ার বোমা হামলার হুমকি, সতর্ক করল এফবিআই

চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তের ভোট প্রধান। আর এর মধ্যেই ভিডিও বার্তার মাধ্যমে ভোটকেন্দ্রে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। যা নিয়ে কিছুটা হলেও শঙ্কিত স্থানীয় ভোটাররা। এই অবস্থায় ভিডিওটিকে ভুয়া দাবি তরে তা প্রচারের বিষয়ে সতর্ক করেছে দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

অনলাইনে এসব ভুয়া ভিডিও ছড়ানোর তথ্য দিয়ে সংস্থাটি বলেছে, এগুলোতে ভোটারদের মধ্যে সংশয় তৈরি করতে কেন্দ্রে বোমা হামলার হুমকি এবং কারচুপির বিষয়ে নানান তথ্য প্রচার করা হচ্ছে। যার জন্য এফবিআই দায়ি করছে রাশিয়াকে।

মঙ্গলবার ভোটের দিন এফবিআই বলেছে, এমন দুটি ‘অপ্রমাণিত’ ভিডিওতে দেখা গেছে ভোটকেন্দ্রে বড় ধরনের সন্ত্রাসী হামলার হুমকি থাকার বিষয়ে তুলে ধরে ভোটারদের ‘রিমোটলি’ ভোট দিতে পরামর্শ দেওয়া হয়েছে। ভিডিওতে দোদুল্যমান রাজ্যগুলোর কারগারগুলোতে ভোট নিয়ে জালিয়াতির অভিযোগও করা হয়েছে।

ভিডিওগুলো এমনভাবে সম্পাদনা করা হয়েছে, যাতে একটি এফবিআইর সংবাদ বিজ্ঞপ্তি এবং আরেকটি সিবিএস নিউজের প্রতিবেদনের মত করে প্রচার করা হচ্ছে। তবে এগুলো এক্স প্ল্যাটফর্মে খুব বেশি ভিউ পায়নি।

এর আগে ২০১৬ ও ২০২০ সালের নির্বাচনেও অনলাইনে ভুয়া তথ্য প্রচারের বিষয়টি সামনে এসেছিল। তখন আলোচনায় এসেছিল রাশিয়ার তৎপরতা, অভিযোগ উঠেছিল দেশটির হস্তক্ষেপ নিয়ে।

এবারের ভিডিও দুটি নিয়ে এফবিআই বলেছে, যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নিচু করে দেখাতে এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে আস্থা নষ্ট করতে এসব ভিডিও ছাড়া হয়েছে।

সিবিএস নিউজ তাদের এক্স হ্যান্ডেলে বলেছে, তাদের নাম ব্যবহার করে যে ভিডিও প্রচার করা হয়েছে তাতে সিবিএসের লোগোটি ‘ভুয়া’।

বিবিসি যাচাই করে দেখেছে, ভিডিও দুটি আগে সাম্প্রতিক মাসগুলোতে একের পর এক প্রচার করা শত শত ভুয়া ভিডিওর মত দেখতে, যেগুলো রাশিয়াভিত্তিক নেটওয়ার্কের মাধ্যমে ছড়ানো হয়েছিল।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প