ভোট দিয়েই ট্রাম্প বললেন, আমি জয় নিয়ে ‘আত্মবিশ্বাসী’

চলতি নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বেশ আত্মবিশ্বাসী। তিনি জয়লাভ করবেন।

মঙ্গলবার ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকের এসব কথা বলেন। ফল ঘোষণা করতে কিছুটা সময় লাগতে পারে বলে তিনি হতাশাও প্রকাশ করেন।  খবর সিএনএনের।

ট্রাম্প বলেন, আমি খুব আত্মবিশ্বাসী বোধ করছি। শুনেছি আমরা সব জায়গায় খুব ভালো করছি।

ট্রাম্প অভিযোগ করেন, ফল গণনা করতে অনেক সময় লাগবে, যদিও তারা মেশিনে এত টাকা খরচ করেছে। তিনি ফরাসি নির্বাচনকে দ্রুত ফল ঘোষণার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
 
ট্রাম্প বারবারই মেইল-ইন ব্যালট গণনায় দীর্ঘসূত্রতার কথা তুলে ধরে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশের চেষ্টা করে আসছেন।  

২০২০ সালে ট্রাম্প মেইল-ইন ব্যালটকে বিপজ্জনক ও দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করেছিলেন। সেবার তিনি বলেন, এসব বড় আকারের নির্বাচনী জালিয়াতি।

প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। এই নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যাশ্চর্য এক প্রত্যাবর্তন চাইছেন।  

গত কয়েক সপ্তাহের জরিপে ট্রাম্প-হ্যারিস দুজনেরই হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। ভোটের ফল যা-ই হোক না কেন, তা আগামী চার বছরের জন্য মার্কিন রাজনীতি এবং পররাষ্ট্রসহ বিভিন্ন নীতি নির্ধারণ করবে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী