ভিয়েতনামে সুপার টাইফুনের আঘাত, নিহত বেড়ে ১২৭

ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগির আঘাতে নিহত বেড়ে ১২৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকশ মানুষ। দেশটির উত্তরাঞ্চলে শক্তিশালী এই ঘূর্ণিঝড় আঘাত হানে। বলা হচ্ছে, চলতি বছর আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এটি।

ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সবশেষ আপডেটে মঙ্গলবার জানিয়েছে, টাইফুনের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ ৫৪ জন। তাছাড়া এখনো ঘরবাড়িছাড়া হাজার হাজার মানুষ।

গত শনিবার ভিয়েতনামে আঘাত হানে সুপার টাইফুন ইয়াগি। এরপর বিভিন্ন স্থানে বন্যা ও ভূমিধসের বিষয়ে সতর্ক করে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় সময় রোববার হোয়া বিনহ প্রদেশে একটি বাড়ির ওপর পাহাড় ধসে পড়ার ঘটনায় একই পরিবারের চার সদস্য নিহত হন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ভিএনইএক্সপ্রেস জানায়, ইয়াগির প্রভাবে কয়েক ঘণ্টা টানা বৃষ্টিপাতের পর মধ্যরাতের দিকে ভূমিধসের ঘটনা ঘটে।

এর আগে চীনের হাইনানে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া নিয়ে আঘাত হানে টাইফুন ইয়াগি। সেখানেও হতাহতের ঘটনা ঘটে।

ইয়াগির প্রভাবে ঘন্টায় ২৩০ কিলোমিটারের (১৪৩ মাইল) বেশি বেগে ঝোড়ো বাতাস বয়ে গেছে। এছাড়া বিভিন্ন স্থানে গাছ উপড়ে যায়।

ভিয়েতনামের উপকূলীয় শহরগুলো থেকে প্রায় ৫০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। লোকজনকে এই সময়ে বাড়িতেই অবস্থান করার জন্য সতর্ক করা হয়েছে। হ্যানয়সহ উত্তরাঞ্চলের ১২টি প্রদেশে সব স্কুল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।

  • Related Posts

    হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করলেন মেসি

    ৭৬ মিনিটে দলের ও নিজের তৃতীয় গোল করলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশন ও বিশ্বকাপের প্রথম ম্যাচে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করলেন মেসি।…

    Continue reading
    আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে। আসুন নিজের চিন্তা কিছুটা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ, আমার সঙ্গে যা হয়েছে, এখন প্রতিশোধ নিলে সেটা ফেরত পাবো না। তাই…

    Continue reading

    হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করলেন মেসি

    হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করলেন মেসি

    আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

    আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

    আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

    ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

    ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

    আবারও মেসির গোল, ব্যবধান বাড়ালো আর্জেন্টিনা

    আবারও মেসির গোল, ব্যবধান বাড়ালো আর্জেন্টিনা

    মেসির চোখ ধাঁধানো গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা

    মেসির চোখ ধাঁধানো গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা

    গলার সমস্যায় ভুগছেন সোনু, নিজেই জানালেন শিল্পী

    গলার সমস্যায় ভুগছেন সোনু, নিজেই জানালেন শিল্পী

    কলকাতায় স্ত্রীসহ মোশাররফ করিমকে ঘিরে অপ্রীতিকর ঘটনা, কী ঘটেছিল আসলে

    কলকাতায় স্ত্রীসহ মোশাররফ করিমকে ঘিরে অপ্রীতিকর ঘটনা, কী ঘটেছিল আসলে

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের