আশুলিয়ায় হামীম গ্রুপের ৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

শ্রমিক অসন্তোষ

সাভারের আশুলিয়ায় হামীম গ্রুপের ছয়টিসহ বেশ কয়েকটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে এ সংক্রান্ত নোটিশ কারখানার প্রধান ফটকগুলোতে টাঙিয়ে দেওয়া হয়। সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয় মালিক কর্তৃপক্ষ।

এছাড়া আজও কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে গেলেও কাজে যোগ না দিয়ে বেরিয়ে আসেন। পরে ওইসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তবে শিল্পাঞ্চলের বাকি পোশাক কারখানায় উৎপাদন চলছে।

তবে কোথাও সংঘাত ও ভাঙচুরের মতো কোনো খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের নিরাপত্তায় মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব, বিজিবিসহ সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

বন্ধ কারখানার একাধিক কর্মকর্তা জানান, শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরও, বেআইনি ধর্মঘট থেকে সরে না আসায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও উৎপাদন শুরু করেনি। এছাড়া এর আগে সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণ দেখিয়ে আশুলিয়ায় হামীম গ্রুপের ছয়টিসহ বেশ কয়েকটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প