ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে যা বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে এবং খুব শিগগিরই ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী।

হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা একটি চুক্তিতে পৌঁছাবো, কারণ আমি মোদীকে খুব পছন্দ করি। তিনি আমার ভালো বন্ধু। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে।

তবে এই ইতিবাচক মন্তব্যের পাশাপাশি ট্রাম্প আবারও অভিযোগ করেন যে, ভারত বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের ওপর উচ্চ শুল্ক আরোপ করে সুবিধা নিয়েছে।

তার ভাষায়, বহু বছর ধরে ভারত যুক্তরাষ্ট্রের সুবিধা নিয়েছে। তারা আমাদের ওপর অত্যন্ত উচ্চ শুল্ক আরোপ করতো এবং প্রায় কিছুই দিতো না। এখন পরিস্থিতি উল্টো হয়েছে এবং আমরা ভারতের সঙ্গে বাণিজ্য থেকে অনেক অর্থ উপার্জন করছি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য ভারত সফর করেছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনা সহযোগিতা ও বাস্তববাদী মনোভাবের মধ্য দিয়ে হয়েছে এবং উভয় দেশ পারস্পরিকভাবে লাভজনক একটি চুক্তি সম্পন্ন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

তবে একই সময়ে যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনার কথাও জানিয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, তদন্তে দেখা গেছে ৫৪টি দেশ থেকে আমদানি হওয়া কিছু পণ্য জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত হতে পারে। এই তালিকায় ভারত, চীন, অস্ট্রেলিয়া, ইসরায়েল, জাপান, কাতার ও রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, এসব দেশের পণ্যের ওপর অতিরিক্ত ১২.৫ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে। তবে এটি এখনও চূড়ান্ত নয় এবং পর্যালোচনার প্রক্রিয়াধীন।

আলোচনার সময় ট্রাম্প আবারও হার্লে-ডেভিডসন মোটরসাইকেলের উদাহরণ টেনে আনেন। তিনি দাবি করেন, একসময় ভারতে হার্লে-ডেভিডসনের মোটরসাইকেলের ওপর ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছিল, যার ফলে কোম্পানিটি ভারতে নিজস্ব কারখানা স্থাপন করতে বাধ্য হয়।

ট্রাম্প বলেন, ভারতীয় মোটরসাইকেল কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে তাদের পণ্য বিক্রি করেছে, আর আমরা তাদের কাছ থেকে কোনো শুল্ক নিইনি। এখন পরিস্থিতি বদলেছে।

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ট্রাম্প ও মোদির মধ্যে টেলিফোন আলাপের পর দুই দেশ একটি অন্তর্বর্তীকালীন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে একমত হয়েছিল।

সেই কাঠামো অনুযায়ী, ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে আনার বিষয়টি আলোচনায় ছিল। এছাড়া রাশিয়ার তেল কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়।

তবে ২০ ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আরোপিত ব্যাপক পাল্টা শুল্কের বিরুদ্ধে রায় দিলে পরিস্থিতি পরিবর্তিত হয়। এরপর ট্রাম্প প্রশাসন ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫০ দিনের জন্য সব দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়।

এর পর থেকেই নতুন বাস্তবতায় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে পুনরায় আলোচনা চলছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী