ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ ট্রেন আটকে নামিয়ে দেওয়া হলো যাত্রীদের, নিদারুণ ভোগান্তি

ফরিদপু-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ভাঙ্গায় তৃতীয় দফায় চলছে মহাসড়ক-রেলপথ অবরোধ কর্মসূচি। রোববার (১৪ সেপ্টেম্বর) দুটি মহাসড়কে সাতটি ও রেলপথের তিনটি স্থান অবরোধ করছেন বিক্ষুব্ধরা। এতে নিদারুণ কষ্ট আর ভোগান্তিতে পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সাধারণ মানুষ।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি শুরু করে বিক্ষুব্ধ জনতা। সকাল ৯টার দিকে রাজবাড়ী-ফরিদপুর-ঢাকা রেলপথের ভাঙ্গা উপজেলার হামিরদি রেল ক্রসিংয়ে নকশীকাঁথা ট্রেনটি আটকে দেয় তারা। এসময় যাত্রীদেরও নামিয়ে দেওয়ার অভিযোগ করেন একাধিক যাত্রী।

মাদারীপুরের আত্মীয়ের বাসা থেকে আসা আরিফ হোসেন নামের এক ট্রেন যাত্রী বলেন, আমি রংপুরে যাবো। ট্রেন থামিয়ে নামিয়ে দেওয়ার পর সাত কিলোমিটার পথ হেঁটে এলাম। কোথাও কোনো গাড়ি নেই। কোথায় যাবো, কোন পথে যাবো, কোনো গাড়ি নেই। মানুষের চরম কষ্ট হচ্ছে। এভাবে কষ্ট দিয়ে আন্দোলন মোটেও গ্রহণযোগ্য নয়।

ট্রেনে করে ঢাকায় মেয়ে-জামাইয়ের বাসায় বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছিলেন ফরিদপুরের সালথার রসুলপুরের মো. বাচ্চু শেখ (৫৩)। ট্রেন থামিয়ে নামিয়ে দেওয়ার পর হাতে ব্যাগ আর মাথায় পেঁয়াজের বস্তা নিয়ে হাঁটছেন তিনি।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয় এবং যান চলাচল স্বাভাবিক থাকে সে বিষয়ে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। আমরা বিক্ষুব্ধ অবরোধকারীদের সঙ্গে কথা বলে যাচ্ছি।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের