বিশ্বে প্রথমবার দেখা গেলো বিরল সোনালি হাঙর

বিশ্বে প্রথমবার দেখা গেলো বিরল সোনালি হাঙর। সম্প্রতি কোস্টারিকা উপকূলে হাঙরটিকে দেখতে পান স্থানীয় ক্রীড়া মৎস্যশিকারিরা। গত গ্রীষ্মে তোর্তুগুয়েরো ন্যাশনাল পার্কের কাছে মাছ ধরতে গিয়ে তাদের জালে ধরা পড়ে ছয় ফুট লম্বা এক নার্স হাঙর। এর চোখ ছিল সাদা আর শরীর ছিল সোনালি রঙের। এমন অদ্ভূত রঙের হাঙর এর আগে কেউ কখনোই দেখেননি।

হাঙরটিকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হলেও মৎস্যশিকারিরা ছবি তুলে পাঠান স্থানীয় গবেষকদের কাছে। প্রথমে অনেকে ছবিকে ভুয়া বলে সন্দেহ করলেও পরে বিশেষজ্ঞরা নিশ্চিত করেন, এটি আসল। তারা জানান, হাঙরটির অস্বাভাবিক রং এসেছে অ্যালবিনো-জ্যানথোক্রোমিজম নামে এক বিরল ত্বকজনিত সমস্যার কারণে।

দুই বিরল জিনগত অবস্থার মিশ্রণ

অ্যালবিনো-জ্যানথোক্রোমিজম মূলত দুটি জিনগত অবস্থার সমন্বয়। অ্যালবিনিজমে শরীরে মেলানিনের ঘাটতির কারণে ত্বক, চুল, চোখ ফ্যাকাশে হয়। অন্যদিকে জ্যানথিজম প্রাণীর শরীরে অস্বাভাবিক হলুদ বা কমলা রং তৈরি করে।

গবেষকরা বলছেন, সাধারণত এ দুটি আলাদা আলাদা দেখা যায়। কিন্তু একইসঙ্গে উভয় বৈশিষ্ট্য পাওয়ার ঘটনা এটাই প্রথম।

ছদ্মবেশ হারালেও টিকে আছে

নার্স হাঙর সাধারণত বাদামি রঙের হয়, যাতে তারা সমুদ্রতলের বালির সঙ্গে মিশে থাকতে পারে। এ ছদ্মবেশই তাদের শিকার ধরতে এবং শিকারি থেকে বাঁচতে সাহায্য করে। কিন্তু সোনালি রঙের এই হাঙর স্পষ্টতই আলাদা।

তবু আশ্চর্যজনকভাবে হাঙরটি ছিল পূর্ণবয়স্ক ও সুস্থ। বিশেষজ্ঞরা মনে করছেন, নদীর মোহনার ঘোলা পানিতে অবস্থান করায় এটি সহজে টিকে থাকতে পেরেছে।

নতুন পর্যটন আকর্ষণ?

হাঙর গবেষক মেলিসা ক্রিস্টিনা মার্কেজ এ আবিষ্কারকে ‘মুগ্ধকর’ উল্লেখ করে বলেন, আমরা যে প্রজাতিগুলোকে অনেক চিনি বলে মনে করি, তার মধ্যেও এত ভিন্নতা থাকতে পারে, এটি তারই প্রমাণ।

গবেষক দানিয়েল নারাঞ্জো বলছেন, এই হাঙরের উপস্থিতি শুধু বিজ্ঞানের জন্য নয়, কোস্টারিকার জন্যও গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে পর্যটকরাও হয়তো একে কাছ থেকে দেখার আশায় সমুদ্রে নামবেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!