বিরল ম্যাচে ভুটানকে সহজে হারালো বাংলাদেশের মেয়েরা

সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ মানেই যেন ব্যতিক্রমী কিছুর সাক্ষী হওয়া। আগের আসরের ফাইনালের কথা মনে আছে নিশ্চয়ই। বাংলাদেশ ও ভারত ম্যাচ ড্র হওয়ায় ফাইনাল গড়িয়েছিল টাইব্রেকারে। সেখানে দুই দলই করেছিল ১১টি করে গোল।

লংকান ম্যাচ কমিশনার সবাইকে অবাক করে তড়িঘড়ি করে টস করে ফেলেছিলেন চ্যাম্পিয়ন দল নির্ধারণের জন্য। নিয়মে নেই বলে সেই টসও টিকেনি। শেষ পর্যন্ত দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

এবার ফাইনাল নয়, বিরল ঘটনা ঘটলো লিগ পর্বে বাংলাদেশ ও ভুটানের ম্যাচে। এক ম্যাচ দুই মাঠে- এমন বিরল ঘটনার সাক্ষী হলেন সবাই। বাংলাদেশ ও ভুটানের ম্যাচ শুরু হয়েছিল বসুন্ধরা কিংস অ্যারেনায়। বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় দ্বিতীয়ার্ধের খেলা সেখানে আয়োজন সম্ভব হয়নি। তিন ঘণ্টা বন্ধ থাকার পর শেষ ৪৫ মিনিটের খেলা হয়েছে কিংস অ্যারেনার ট্রেনিং গ্রাউন্ডে।

প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়েছিলেন শান্তি মারদির গোলে। দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই সমতায় ফিরেছিল ভুটান। তারা যেভাবে খেলছিল তা রীতিমতো চোখ রাঙানি ছিল পিটার বাটলারের জন্য। তবে সে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি বাংলাদেশ। শান্তি মারদি আরও দুটি ও বদলি মুনকি আক্তার দর্শণীয় এক গোল করে ম্যাচের ব্যবধান করে ৪-১।

শেষ পর্যন্ত শান্তি মারদির হ্যাটট্রিক ও মুনকির গোলে বাংলাদেশ জয়ের ধারায়ই থাকে। শ্রীলঙ্কা, নেপালের পর ভুটানকে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সর্বশেষ চ্যাম্পিয়নরা।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল