মা হলেন কিয়ারা,কন্যা সন্তানের অভিভাবক হলেন তারকা দম্পতি

২০২৩ সালে জয়সলমেরে ধুমধাম করে বিয়ে হয় সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির। বিয়ের দেড় বছর মাথায় কন্যা সন্তানের অভিভাবক হলেন তারকা দম্পতি। মঙ্গলবার সকাল থেকেই তাদের পরিবারের সবাইকে দেখা গিয়েছে মুম্বাইয়ের হাসপাতালে। খবর আনন্দবাজার অনলাইনের।

গত মে মাসে মেটা গালার মঞ্চে প্রকাশ্যে দেখা কিয়ারাকে। স্ফীতোদর নিয়ে লাল গালিচায় হেঁটেছিলেন আত্মবিশ্বাসী কিয়ারা। তার পর থেকে আর ক্যামেরার সামনে আসেননি। দিন কয়েক ধরে হাসপাতালে যাতায়াত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সেখানে ছাতা দিয়ে ঢেকে গাড়ি থেকে ওঠানামা করেছেন তিনি। এমনকি ছবিশিকারিরা ক্যামেরা তাক করলে গাড়ি মেজাজ হারাতেও দেখা গিয়েছে হবু বাবা সিদ্ধার্থকে।

মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালে বাইরে দেখা গিয়েছিল সিদ্ধার্থের মা, কিয়ারার বাবা এবং অন্যদের। এ বার তাদের সংসারে এল নতুন অতিথি। দুই থেকে তিন হলেন সিড-কিয়ারা।

গত মার্চ মাসে একটি ছবি ভাগ করে নেন সিদ্ধার্থ ও কিয়ারা। দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট এক জোড়া মোজা— সন্তান আগমনের ইঙ্গিত। সঙ্গে তারা লিখেছেন, ‘আমাদের জীবনের সেরা উপহার। শিগগিরই আসছে।’ অবশেষে অপেক্ষার অবসান। সন্তানের বাবা-মা হলেন তারা। মা ও সন্তান সুস্থ আছে বলেই জানা গিয়েছে।

সালটা ২০২১। ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনীর উপর ভিত্তি করে মুক্তি পেয়েছিল হিন্দি ছবি ‘শেরশাহ’। বিষ্ণুবর্ধন পরিচালিত এ ছবিতে প্রথম জুটি বাঁধেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। জুটি হিসেবে দশর্কের মনেও জায়গা করে নিয়েছিলেন সিড-কিয়ারা। সেই সময় থেকেই আর গাঢ় হয় তাদের প্রেম। 

যদিও তাদের আলাপ হয় ২০১৮ সালে ‘লাস্ট স্টোরিজ’ সিরিজের শুটিংয়ের সময়। এই ওয়েব সিরিজের একটি গল্পে অভিনয় করেছিলেন কিয়ারা। ওই গল্পের পরিচালনার দায়িত্বে ছিলেন করণ জোহর। শুটিং শেষ হওয়ার পর পার্টির আয়োজন করা হয়েছিল। ওই পার্টিতে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ। সেখানেই তার সঙ্গে কিয়ারার আলাপ হয়। তার পরেই একে অপরকে ডেট করতে শুরু করেন সিড-কিয়ারা। 

২০১৯ সালের ইংরেজি নববর্ষে একে অপরের সঙ্গে ছুটি কাটাতে দক্ষিণ আফ্রিকায় উড়ে যান। যদিও একসঙ্গে ছুটি কাটানোর কথা তারা স্বীকার করেননি। তবুও সিড-কিয়ারার অনুরাগীরা দুই তারকার ইনস্টাগ্রামের ছবি দেখেই দুয়ে দুয়ে চার করে বসেন। ২০২১ সালে সিড-কিয়ারা একসঙ্গে মালদ্বীপ ঘুরতে যান। ২০২২ দুবাইতেও লম্বা ছুটি কাটাতে দেখা যায় সিড-কিয়েরাকে। তার পর সোজা ছাঁদনাতলায়। এ বার বাবা-মা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তারা।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!