‘বিয়ের পরেই যদি কাজে ফিরতে হয়, তাহলে বিয়েটাই বাতিল হোক’বলেছিলেন ক্যাটরিনা

তৃতীয় বিবাহবার্ষিকীতে জঙ্গলেই একান্তে সময় কাটালেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দম্পতি। ৪৮ ঘণ্টা রাজস্থানে জঙ্গল সাফারি থেকে শুরু করে বিচিত্র ছবিই ভাইরাল সামাজিক মাধ্যমে। একসঙ্গে তিন বছর কাটিয়ে ফেললেন চর্চিত এই দম্পতি। বলে রাখা ভালো, একসঙ্গে থাকলেও তারা কেউই নিজেদের নিয়ন্ত্রণ করেন না। নিজেদের সংস্কৃতিকেও সম্মান জানিয়ে সাদরে গ্রহণ করেছেন। সে কারণে দুজনকে একসঙ্গে দেখলে মুগ্ধতা ছড়িয়ে পড়ে ভক্ত অনুরাগীদের মধে৵ও। তবে বিয়ের সিদ্ধান্ত থেকে নাকি একবার পিছিয়ে গিয়েছিলেন ক্যাটরিনা। তবে অবশ্য সেটি মজা করেই।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই গল্পের ঝাঁপি খুলেছিলেন ভিকি কৌশল। বিয়ের আগে একটি সিনেমার শুটিং করছিলেন তিনি। বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার দুই দিন পরেই শুটিংয়ে ফিরবেন বলে ভাবছিলেন অভিনেতা। ভিকি বলেন, ছবির অর্ধেক শুটিং সেরে ফেলেছিলাম। তারপর বিয়ের জন্য ছুটি নিয়েছিলাম; কিন্তু বিয়ের ঠিক পরেই দুই দিনের মধ্যেই আমাকে কাজে ফিরতে বলা হচ্ছিল। এ কথা শুনেই নাকি খুব রেগে গিয়েছিলেন অভিনেত্রী স্ত্রী ক্যাটরিনা। ক্যাটরিনার হুমকি ছিল, ‘বিয়ের পরেই যদি কাজে ফিরতে হয়, তাহলে বিয়েটাই বরং বাতিল হোক।’ যদিও সেটি নিতান্ত মজা করেই বলেছিলেন ক্যাটরিনা।

বাস্তবে কাজ এবং সংসারে বেশ ভালো রকমের বোঝাপড়া তৈরি হয়েছে দুজনের মধ্যে। বিভিন্ন সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেছিলেন, তিনি নাকি বেশ উদ্বিগ্ন থাকেন, দুশ্চিন্তা আর অল্পতেই ঘাবড়ে যান। এককথায় নিজেকে ‘প্যানিক বাটন’ বলে মন্তব্য করেন। কিন্তু ভিকি খুবই শান্ত স্বভাবের। ক্যাটরিনাকে সেকেন্ডেই শান্ত করতে পারেন স্বামী ভিকি কৌশল।

বর্তমানে ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ব্যস্ত আছেন ভিকি। শেষবার ‘মেরি ক্রিসমাস’ ছবিতে দেখা গিয়েছিল ভিকি পত্নীকে। সামনে ‘জি লে জারা’ ছবিতে দেখা যাবে। যদিও হাতে ছবির কাজ না থাকলে প্রচারের আলো থেকে দূরেই থাকেন ক্যাটরিনা। বিশেষ অনুষ্ঠান ছাড়া ক্যামেরার সামনে আসেন না ক্যাটরিনা। সাজেও থাকেন খুব সাদামাটা। বিয়েবার্ষিকীর ছবিতেও ক্যাটরিনার সাদামাটা ভাবটাই বেশ স্পষ্ট। ২০২১ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। দীর্ঘদিন লুকিয়ে প্রেম করার পর অবশেষে চার হাত এক হয়েছিল তাঁদের।

  • Related Posts

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত দিনে আমরা যারা গুম ছিলাম, প্রতি মুহূর্তে আমাদের মৃত্যুর প্রহর গুনতে হয়েছে। অপেক্ষা করতে হয়েছে। এ সময়ে তাদের স্বজনরা কীভাবে…

    Continue reading
    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বাংলাদেশ অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন ডলারের অর্ডারে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া এই সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে…

    Continue reading

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন