টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো ওয়েস্ট ইন্ডিজ

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৯৪ রান করেও হারতে হয়েছিলো বাংলাদেশকে। এবার সেই একই মাঠে টস জিততে পারেননি বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবুও, প্রথম ব্যাট করার সুযোগ পেয়ে গেলেন তিনি। টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানালেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক সাই হোপ।

প্রথম ম্যাচে টস জিতে মিরাজ বলেছিলেন, রান হবে ২৮০’র আশপাশে। বাংলাদেশ করেছিলো ২৯৪ রান; কিন্তু ব্যাটাররা ভালো করলেও বোলার এবং ফিল্ডারদের ব্যর্থতায় হারতে হয়েছিলো টাইগারদের।

এবার টস হেরে ব্যাট করার সুযোগ পাওয়ার পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘উইকেট বেশ ভালো। আগেরটার মতোই উইকেট মনে হচ্ছে। সুতরাং, আমাদের স্পিনাররা বেশ ভালো একটা সুযোগ পেতে যাচ্ছে। আর জিততে হলে তো ভালো একটি স্কোর গড়তেই হবে।’

তাসকিন আহমেদকে বাদ দিয়ে এই ম্যাচের একাদশে নেয়া হয়েছে শরিফুল ইসলামকে। ওয়েস্ট ইন্ডিজ দলেও একটি পরিবর্তন এসেছে। অভিষে হচ্ছে মারকুইনো মিন্ডলের।

সকালের শিশির ভেজা উইকেটে বোলাররা বেশ ভালো করতে পারবে। এ কারণে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানালেন ক্যারিবীয় কোচ সাই হোপ।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ব্রেন্ডন কিং, এভিন লুইস, কিসি কার্টি, সাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফানে রাদারফোর্ড, রস্টোন চেজ, রোমারিও শেফার্ড, জাস্টিন গ্রিভস, মারকুইনো মিন্ডলে, গুদাকেশ মোতি, জাইডেন সিলস।

  • Related Posts

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত দিনে আমরা যারা গুম ছিলাম, প্রতি মুহূর্তে আমাদের মৃত্যুর প্রহর গুনতে হয়েছে। অপেক্ষা করতে হয়েছে। এ সময়ে তাদের স্বজনরা কীভাবে…

    Continue reading
    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বাংলাদেশ অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন ডলারের অর্ডারে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া এই সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে…

    Continue reading

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন