বিয়ের কারণে আবারও খুনের হুমকি পেলেন আমির খান

তৃতীয় বিয়ের পর থেকেই একের পর এক বিতর্কের মুখে পড়েছেন বলিউডের সুপারস্টার আমির খান। গৌরী স্প্র্যাটকে বিয়ের জেরে প্রথমে অযোধ্যার ধর্মগুরু জগৎগুরু পরমহংস আচার্য অভিনেতাকে হত্যার আহ্বান জানিয়ে ৫ কোটি রুপি পুরস্কার ঘোষণার দাবি করেন। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার বিষ্ণোই গ্যাংয়ের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে আমিরকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, কয়েক দিন আগে অযোধ্যার ধর্মগুরু জগৎগুরু পরমহংস আচার্য এক বক্তব্যে বলেন, যে ব্যক্তি আমির খানকে হত্যা করবে তাকে ৫ কোটি রুপি পুরস্কার দেওয়া হবে। তিনি আরও দাবি করেন, ওই ব্যক্তির আইনি লড়াইয়ের ব্যয়ও বহন করবেন। এই বক্তব্য ঘিরে দেশজুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

পরমহংস আচার্যের অভিযোগ ছিল, আমিরের বিয়ে নিছক ব্যক্তিগত বিষয় নয়; বরং এটি ‘লাভ জিহাদ’-কে উৎসাহিত করছে। যদিও পরে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানায়, আমিরের বর্তমান স্ত্রী গৌরী স্প্র্যাট হিন্দু নন, তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী। আমিরও স্পষ্ট করে বলেছেন, তার ব্যক্তিগত সম্পর্ক বা বিয়ের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই।

এদিকে প্রথম বিতর্কের কয়েক দিনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষ্ণোই গ্যাংয়ের নামে একটি অডিও বার্তা ও পোস্ট ছড়িয়ে পড়ে। সেখানে আমির খানকে লক্ষ্য করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তবে ওই বার্তার সত্যতা এখনো নিশ্চিত হয়নি। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মুম্বাই পুলিশ বিষয়টি যাচাই করছে।

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে বিশেষ বিবাহ আইনের আওতায় গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। এরপর থেকেই মহারাষ্ট্রের বিজেপি নেতা নীতেশ রানে ‘লাভ জিহাদ’ প্রসঙ্গ তুলে অভিনেতার সমালোচনা করেন। কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনও তার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এদিকে বিষ্ণোই গ্যাংয়ের নামে ছড়িয়ে পড়া হুমকি এবং অযোধ্যার ধর্মগুরুর বিতর্কিত মন্তব্য—দুই ঘটনাই নতুন করে আলোচনায় এনেছে আমির খানকে। তবে এ দুটি ঘটনায় অভিনেতা বা তার টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। একই সঙ্গে হুমকির বার্তার সত্যতাও এখনো আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তাধীন।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর