অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী আর নেই, হলিউডে শোক

অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই। ৮১ বছর বয়সে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে।

ব্রেন্ডা ফ্রিকারের এজেন্ট ও প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এক বিবৃতিতে জানানো হয়, তিনি ডাবলিনের নিজ বাড়িতে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি।

ব্রেন্ডার প্রয়াণে শোক প্রকাশ করে তার এজেন্ট ফিল বেলফিল্ড বলেন, ‘তার মতো মানুষ আর হবে না। তাকে জানার, ভালোবাসার এবং তার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের।’

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ড্যানিয়েল ডে-লুইসের মায়ের চরিত্রে অভিনয়ের জন্য ১৯৯০ সালে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার জিতেছিলেন ব্রেন্ডা ফ্রিকার। এর মাধ্যমে তিনি প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে অভিনয়ের জন্য অস্কার জয়ের ইতিহাস গড়েন।

অস্কারজয়ী এই অভিনেত্রী ‘হোম অ্যালোন ২: লস্ট ইন নিউইয়র্ক’ ছবিতে ‘পিজন লেডি’ চরিত্রেও দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান। এছাড়া দীর্ঘদিন বিবিসির জনপ্রিয় মেডিকেল ড্রামা ‘ক্যাজুয়ালটি’-তে নার্স মেগান রোচ চরিত্রে অভিনয় করেন।

২০২৫ সালে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেন্ডা জানিয়েছিলেন, তিনি শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। যদিও তার মৃত্যুর সঙ্গে এসব সমস্যার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।

আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস ব্রেন্ডাকে ‘জাতীয় সম্পদ’ আখ্যা দিয়ে বলেন, তার অভিনয় প্রতিভা ও মানবিকতা বিশ্বজুড়ে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছে।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর