বিনা খরচে দেশে আসবে মালদ্বীপ প্রবাসীদের মরদেহ

জীবিকার তাগিদে মালদ্বীপসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি কাজ করছেন। তাদের কেউ কেউ জীবিত দেশের মাটিতে ফিরলেও, সেই সৌভাগ্য হয় না অনেকেরই। বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ দেশে পাঠাতে গুণতে হয় মোটা অংকের অর্থ।

মালদ্বীপের আইন অনুযায়ী কোনো বিদেশি কর্মীর মৃত্যু হলে তার মরদেহ দেশে পাঠাতে খরচ প্রতিষ্ঠানকেই বহন করতে হয়। 

এ অবস্থায় বিপাকে পড়তে হয় পরিবার ও সহকর্মীদের। আবার অতিরিক্ত খরচ বহন করা সম্ভব হয় না বলে অনেকের মরদেহ মর্গেই পড়ে থাকে দিনের পর দিন। কারো কারো মরদেহ দাফন করতে হয় ভিনদেশের মাটিতেই। তবে এখন থেকে বিনা খরচে মালদ্বীপ প্রবাসীদের মরদেহ দেশে আনার ব্যবস্থা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

মালদ্বীপের আইন অনুযায়ী কোনো বিদেশি কর্মীর মৃত্যু হলে তার মরদেহ দেশে পাঠাতে খরচ প্রতিষ্ঠানকেই বহন করতে হয়। কিন্তু কোন ফ্রি ভিসা বা অবৈধ কর্মীর মৃত্যু হলে তার মরদেহ দেশে পাঠাতে পড়তে হয় বিপাকে। নির্ভর করতে হয় এয়ারলাইন্সগুলোর ওপর।

সময়সূচির কালক্ষেপণের সঙ্গে গুনতে হয় বাড়তি খরচ, দিতে হয় মর্গে রাখার অতিরিক্ত ভাড়া। এক্ষেত্রে বাংলাদেশের বেসরকারি এই এয়ারলাইন্সটি বিনামূল্যে মালদ্বীপ প্রবাসীদের মরদেহ বহন করবে শুনে স্বস্তি জানান প্রবাসী বাংলাদেশিরা।

মালদ্বীপে প্রায় লাখের অধিক বাংলাদেশি কাজ করেন, সঙ্গে বছরজুড়েই রয়েছে ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াত। এক্ষেত্রে ইউএস-বাংলার পাশাপাশি বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হলে আরও উপকৃত হবেন বলেও জানান প্রবাসীরা।

প্রবাসীদের সহায়তায় এগিয়ে আসতে পেরে খুশি ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষও। মালদ্বীপের ইউ-এস বাংলা এয়ারলাইন্সের স্টেশন ম্যনেজার জাহিদুল ইসলাম বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্স সকল দেশ থেকেই প্রবাসীদের মরদেহ বিনামূলে বহন করে থাকে। তারই ধারাবাহিকতায় মালদ্বী থেকে বাংলাদেশিদের যতধরনের মরদেহ যাবে ইউএস-বাংলা বহন করবে।

দীর্ঘদিনের প্রত্যাশিত এই সমস্যার সমাধান ও বাস্তবায়নে দেশীয় এই এয়ারলাইন্সটির গ্রাহক সেবায়, আরও জনপ্রিয়তা বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের